পশ্চাৎপদ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মশালা

S M Ashraful Azom
0
পশ্চাৎপদ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মশালা
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আর্থ-সামাজিক প্রশিক্ষণ কর্মশালা আজ ১৮ নভেম্বর সোমবার সমাজসেবা দপ্তরের হলরুমে শুরু হয়েছে। ৫০ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় পরিচালক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এমদাদুল হক প্রামানিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক কামরুল হাসান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবেদুর রহমান স্বপন, শহর সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান মলি­ক, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্ত্তী প্রমুখ।
কর্মশালায় প্রধান অতিথি বলেন, অনগ্রসর জনগোষ্ঠী ও পশ্চাৎপদ এলাকায় পিছিয়ে থাকা সব শ্রেণি পেশার মানুষকে দক্ষ জনশক্তিতে পরিণত করে উন্নয়নের স্রোত ধারায় সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, সরকার জনকল্যাণ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। এসব কর্মসূচীর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
কর্মশালায় বিভিন্ন শ্রেণি পেশার ৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top