গাইবান্ধায় ৪৮ জন বৃদ্ধি পেয়ে কোয়ারেন্টাইনে রয়েছে ১৫২৪

S M Ashraful Azom

গাইবান্ধায়  ৪৮ জন বৃদ্ধি পেয়ে কোয়ারেন্টাইনে রয়েছে ১৫২৪
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় সোমবার করোনা ভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। করোনা ভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টাইনে বৃদ্ধি পেয়েছে ৪৮ জন। ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র পেয়েছে ৭২১ জন। এদিকে জেলায় সর্বমোট করোনায় আক্রান্তের সংখ্যা এখনও ১৬ জন রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত এসব রোগীরা সবাই গাইবান্ধা সদর হাসপাতালের আইসোলেসনে রয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যলায় সূত্রে জানা যায়, জেলায় গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫২৪ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ৪৮, গোব্দিন্দগঞ্জে ২৭৫, সদরে ১৯৪, ফুলছড়িতে ৩৩৫, সাঘাটায় ৪৪০, পলাশবাড়িতে ২৪, সাদুল্যাপুর উপজেলায় ২০৮ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৩৬ জন রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৩৬ জন রয়েছে । জেলায় ১০০ বেডের একটি আইসোলিসন সেন্টার ,২ টি এম্বুলেন্স,২ টি মাইক্রোবাস সার্বক্ষনিক প্রস্তুত রয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top