টাঙ্গাইলে বিনা সুদে ঋণ পেলেন ১৫০ আইনজীবী

S M Ashraful Azom
টাঙ্গাইলে বিনা সুদে ঋণ পেলেন ১৫০ আইনজীবী

সেবা ডেস্ক: টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির উদ্যোগে প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া আইনজীবীদের সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা অ্যাডভোকেট বার সমিতির কার্যালয়ে নির্মাণ খাত থেকে ১৫০ জন আইনজীবীকে এ ঋণ দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণের টাকা তুলে দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক একেএম নাছিমুল আখতার ও সাবেক সভাপতি ফায়েকুজ্জামান নাজীব প্রমুখ।

আগামি ৩০ নভেম্বরের মধ্যে ফেরত দেওয়ার শর্তে আইনজীবীদের এ ঋণ প্রদান করা হয়।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top