এখনো শঙ্কামুক্ত নন অপূর্ব

S M Ashraful Azom
এখনো শঙ্কামুক্ত নন অপূর্ব


সেবা ডেস্ক: দর্শক নন্দিত দেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হলেও শঙ্কামুক্ত নন।

এ তথ্য নিশ্চিত করেছেন নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি বলেন, আইসিইউ থেকে অপূর্বকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এই খবরে খুব স্বস্তি লাগছে! জানি, অসংখ্য মানুষের প্রার্থনা আর ভালোবাসা অপূর্বর সঙ্গে রয়েছে। তারপরও অপূর্বর জন্য সবার কাছে দোয়া চাই।

অপূর্বকে কেবিনে স্থানান্তর করা হলেও এখনো শঙ্কামুক্ত নন এই অভিনেতা। তবে গতকাল রাতের চেয়ে তার শারীরিক অবস্থা ভালো। আর কিছু পরীক্ষা করানো হয়েছে সেগুলো ফল পেতে আরো দুদিন অপেক্ষা করতে হবে বলে জানা গেছে।

৫ দিন আগে জ্বরে আক্রান্ত হন অপূর্ব। এরপর কোভিড-১৯ পরীক্ষা করা হয়। ২ নভেম্বর ফল পজিটিভ আসে। তার শরীরিক অবস্থার অবনতি হলে গতকাল (৩ নভেম্বর) বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন অপূর্ব। কিছুদিন আগে বান্দরবানে একটি নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরেন। এরপর নির্মাতা সাগর জাহানের একটি নাটকের শুটিং শেষ করেন তিনি।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান