আগামী ১ বছর ২ মাসে দেশের রিজার্ভ হবে ৫০ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

S M Ashraful Azom
আগামী ১ বছর ২ মাসে দেশের রিজার্ভ হবে ৫০ বিলিয়ন ডলার অর্থমন্ত্রী


সেবা ডেস্ক: আগামী ১ বছর ২ মাস পর ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, গত ২৮ আগস্ট বৃহস্পতিবার দিন শেষে দেশের রিজার্ভের পরিমাণ ছিল ৩৮ দশমিক ৯০ বিলিয়ন ডলার, যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। প্রতি মাসে চার বিলিয়ন ডলার আমদানি ব্যয় হিসাবে এই রিজার্ভ দিয়ে সাড়ে ৯ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে।

তিনি বলেন, দেশের অর্থনীতির নানা সূচকের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। এ অগ্রগতি থেকে বাংলাদেশ নিচে নামবে তা কোনোভাবেই বিশ্বাস করি না।

অর্থমন্ত্রী জানান, রিজার্ভের এই অর্থ দেশের অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে কি-না বা বেসরকারি প্রতিষ্ঠানকে ঋণ দেয়া হবে কি-না তা পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বাণিজ্যিকভাবে লাভবান হবো, এমন কাজেই এই অর্থ লাগানো হবে।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান