উল্লাপাড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুলকে সমর্থন

S M Ashraful Azom
উল্লাপাড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুলকে সমর্থন


উল্লাপাড়া প্রতিনিধি :সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে থেকে সরে দাড়ালেন  স্বতন্ত্র প্রার্থী আরিফ বিন হাবিব। বুধবার রাত্রিতে পৌর শহরের ফুডপার্কে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন থেকে সরে দাড়ানোর এ ঘোষনা দেন। 

সংবাদ সম্মেলনে পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত  নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি এস.এম. নজরুল  ইসলাম কে সমর্থন জানান। সেই সাথে নৌকার বিজয় সুনিশ্চিত করতে দলীয় প্রচার  প্রচারনায় অংশ নেয়ার কথা জানিয়ে প্রতিদ্বন্ধিতা থেকে সরে দাড়ানোর ঘোষনা দেন আওয়ামীলীগ পরিবারের এই তরুণ নেতা।

উপজেলা আওয়ামী লীগ ও পৌর নির্বাচন পরিচালনা কমিটির যৌথ আয়োজনে এ সংবাদ  সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম  মোস্তফা।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আরোও বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের  যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উল্লাপাড়া পৌরসভার মেয়র  এস.এম. নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল।

এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক বীর  মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মোঃ  মাহবুব সরোয়ার বকুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফয়সাল কাদির রুমি, সাবেক  উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোঃ জাহেদুল হক, উপজেলা পরিষদের ভাইস  চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, আওয়ামীলীগ নেতা মোখলেছুর রহমান ডাবলু ও যুবলীগ নেতা আবুল বাশার  প্রমুখ।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান