ঘাটাইলে অসহায় শীতার্থদের মাঝে সেনা প্রধানের শীতবস্ত্র বিতরণ

S M Ashraful Azom
ঘাটাইলে অসহায় শীতার্থদের মাঝে সেনা প্রধানের শীতবস্ত্র বিতরণ
অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরন সেনা প্রধানের


সেবা ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গরীব-অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকালে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের ফায়ারিং রেঞ্জ এলাকায় এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরন শেষে সেনা প্রধান সেনাবাহিনী কর্তৃক আয়োজিত সাধারণ মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন
শীতবস্ত্র অনুষ্ঠানে সেনা প্রধান

শীতবস্ত্র বিতরন শেষে সেনা প্রধান সেনাবাহিনী কর্তৃক আয়োজিত সাধারণ মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও সেনাপ্রধান ঘাটাইল অঞ্চলের শীতকালীন প্রশিক্ষণ কার্যক্রমও পরিদর্শন করেন।
শীতবস্ত্র বিতরন শেষে সেনা প্রধান সেনাবাহিনী কর্তৃক আয়োজিত সাধারণ মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন
ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন সেনা প্রধান

এ সময় ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ সেনাবাহিনীর অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা কার্যক্রম ও শীতবস্ত্র বিতরণ অব্যহত রেখেছেন সেনাবাহিনী প্রধান।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান