পলাশবাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগ করেছে যুবদলের পদ বঞ্চিতরা

S M Ashraful Azom
0
পলাশবাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগ করেছে যুবদলের পদ বঞ্চিতরা


আশরাফুল ইসলাম গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা যুবদলের পদ না পেয়ে অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে বিক্ষুব্ধ যুবদল নেতাকর্মীরা। 

ঘটনাটি ঘটেছে ১৭ মার্চ বুধবার বিকেলে পৌর এলাকার দক্ষিন বন্দর এলাকায় মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে।

জানা যায়, গতকাল ১৬ মার্চ মঙ্গলবার সারাদেশের ২০ টি ইউনিটের মধ্যে পলাশবাড়ী থানা ও পৌর যুবদলের কমিটি ঘোষনা কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদল। 

উক্ত কমিটিতে পদ বঞ্চিত  বিক্ষুদ্ধ দলীয় নেতাকর্মীরা দলীয় অস্থায়ী পার্টি অফিসে হিসাবে ব্যবহৃত জেলা বিএনপির সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিকের পলাশবাড়ীস্থ বাসায় আগুন ধরিয়ে দেয়।

এবিষয়ে থানা বিএনপির সদস্য সচিব আবু আলা মওদুদ জানান, যুবদলের পদ বঞ্চিতরা  বিক্ষুব্ধ হয়ে থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটছে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত পলাশবাড়ীতে দলটির নেতাকর্মীদের মাঝে টানটান উত্তেজনা ও সর্বস্তরের মানুষের মাঝে আতংঙ্ক সহ নানা জল্পনা কল্পনা বিরাজ করছে। পলাশবাড়ী থানার এস.আই আজিজ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে জানা গেছে।    



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top