অনলাইনে ভূমি সেবা সংক্রান্ত অবহিতকরণ সভা

S M Ashraful Azom
অনলাইনে ভূমি সেবা সংক্রান্ত অবহিতকরণ সভা



কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে ‘ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল;- প্রতিপাদ্যে অনলাইনে ভূমি উন্নয়ন সংক্রান্ত হোল্ডিং রেজিস্ট্রেশন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 রবিবার (৩০ মে) দুপুরে  উপজেলা প্রশাসনের আয়োজনে সোনামুখী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংক্রান্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান। অনুষ্ঠানে জনগণের মাঝে অনলাইনে হোল্ডিং রেজিস্ট্রেশন করার নানা দিক তুলে ধরে মূল আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম। 

তিনি অনুষ্ঠানে আগত সেবাগ্রহিতাদের ভূমি কর প্রদানের জন্যে জাতীয় পরিচয়পত্র, ছবি, ফোন নম্বর  ও জমির পূর্বের খাজনা খারিজের কপি দিয়ে এই সেবা নেয়া যাবে বলে উপস্থিত জমির মালিকদের  জানান। 

 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, ‘ বর্তমান সরকারের ডিজিটাল কার্যক্রমের অন্যতম একটি ধাপ হচ্ছে ভূমি সেবার ডিজিটালাইজেশন। এতে করে জনগণের জমি-জমা সংক্রান্ত ভীতি দূর হবে।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোকতাল হোসেন, আকবর হোসেন বক্তব্য রাখেন। 
 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান