আ.লীগ জনগণের দল বলেই যেকোন বিপদে পাশে থাকে: এমপি জয়

S M Ashraful Azom
আ.লীগ জনগণের দল বলেই যেকোন বিপদে পাশে থাকে এমপি জয়



কাজিপুর প্রতিনিধি: আ.লীগ জনগণের দল। তাই জনগণের যেকোন বিপদে তাদের পাশে সহায়তার হাত বাড়ায় এই দলটি। আর জননেত্রী শেখ হাসিনার একজন প্রতিনিধি হিসেবে আমি নিজেকে জনগণের কল্যাণের জন্যেই কাজ করে যাচ্ছি। 

শনিবার বেলা এগারটায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়ায় সাম্প্রদিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি তানভীর শাকিল জয় এই কথাগুলো বলেন।  

তিনি  বলেন, আমাদের দেশ দূর্যোগ প্রবণ তাই বিপদ আসলে   আওয়ামীলীগর তা মোকাবেলার প্রস্তুতি আগে থেকেই থাকে। এ কারণে আমরা  দক্ষতার সাথে তা মোকাবেলা করে যাচ্ছি। 

যার ফলে আওয়ামীলীগ  ক্ষমতায় থাকলে দেশের সার্বিক উন্নয়ন সাধিত হয়। 

ক্ষতিগ্রস্ত বাঁধটির উল্লেখ করে জয় বলেন,  প্রয়াত বাবা  মোহাম্মদ নাসিম  ২০১৮ সালে নাটুয়ারপাড়া ইউনিয়ন বাসিকে যমুনার ভাঙ্গন থেকে রক্ষায় যমুনার পূর্বপারে নাটুয়ারপাড়ার এই বাঁধটি নির্মাণ করেছিল। 

এই বাধটি যেকোন মূল্যে আমরা রক্ষা করতে কাজ করে যাবো।  

নাটুয়ারপাড়া ইউনিয়ন আ.লীগ সভাপতি আব্দুর রহিম মাস্টারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক বেল্লাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শওকত হোসেন প্রমূখ। 

পরে এমপি জয় উপজেলার মনসুর নগর, ও চরগিরিশ ইউনিয়নের বানভাসি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান