আগামী ৩০ ডিসেম্বরে বই উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

S M Ashraful Azom
0
আগামী ৩০ ডিসেম্বরে বই উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী



সেবা ডেস্ক: করোনা’র কা’রণে নতুন বছরে সারাদেশে বই উৎসব করা সম্ভব হবে না। তবে বছরে’র রীতি অনুযায়ী ২০২২ শিক্ষাবর্ষে’র জন্য বছরে’র প্রথম দিন বই দেওয়া’র কার্যক্রম উদ্বোধন ক’রবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ৩০ ডিসেম্ব’র ছাত্রছাত্রীদে’র হাতে বই তুলে দিয়ে ‘পাঠ্যপুস্তক উৎসব’ এ’র উদ্বোধন ক’রবেন তিনি। প’রদিন ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদে’র হাতে বই তুলে দেওয়া’র কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবা’র (২৩ ডিসেম্ব’র) এ তথ্য নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ে’র জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ে’র।

জানা গেছে, একদিনে সব শিক্ষার্থীকে সব বিষয়ে নতুন বই দেওয়া সম্ভব হবে না। শিক্ষার্থীরা সবাই নতুন বই পাবে পর্যায়ক্রমে।

প্রধানমন্ত্রী’র কাছ থেকে ছাত্রছাত্রীদে’র হাতে বই তুলে দেওয়া’র জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) গত ১৯ ডিসেম্ব’র মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে’র মহাপরিচালকে’র কাছে তিন শিক্ষার্থীরা তালিকা চেয়েছে। যাদে’র হাতে বই তুলে দেবেন প্রধানমন্ত্রী।

চিঠিতে ‘পাঠ্যপুস্তক উৎসব’ উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণে’র জন্য মাধ্যমিক স্তরে’র নবম শ্রেণি বাদ দিয়ে সব শ্রেণি’র একজন করে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণি’র মোট তিন শিক্ষার্থী’র ছবি, মোবাইল নম্ব’রসহ নামে’র তালিকা পাঠাতে বলা হয়।

এদিকে বিনামূল্যে’র পাঠ্যবই ছাপাখানা পরিদর্শন করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, অতিমারি’র কা’রণে এ বছ’রও বই উৎসব করা’র মতো পরিস্থিতি আমাদে’র নেই। সব স্কুলেই ক্লাস ধরে ধরে বই বিত’রণ করা হবে। যখন যে শিক্ষার্থী’র বই পাওয়া’র কথা সে সময় শিক্ষার্থীরা বই পাবে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top