কাজিপুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

S M Ashraful Azom
কাজিপুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত



 : পুলিশের সেবা  জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশব্যাপী শুরু হয়েছে বিট পুলিশিং। এর মূল প্রতিপাদ্য হলো "আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন, বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি"। 

সোমবার(৩০ মে) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরের বরইতলী মাঝিপাড়ায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত(পি্পিএম)।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরি (পিপিএম-সেবা)।   কাজিপুরের বরইতলীতে গত ৬ মে’র অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, যা ঘটে গেছে তার মিমাংসা আর স্থানীয়ভাবে করার সুযোগ নেই। কেউ যেন স্থানীয়ভাবে মিমাংসার সিদ্ধান্ত না নেয়। মামলা চলছে। দোষীদের শাস্তির ব্যবস্থা করবে আদালত। তিনি আরও বলেন, জনগণের সেবার মানসিকতা নিয়ে অতীতের যেকোন সময়ের চেয়ে পুলিশ এখন আরও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। আপনারা পুলিশের কাজে সহযোগিতা করুন। আর সহযোগিতার বড় প্লাটফর্মের নামই হচ্ছে বিট পুলিশিং। এখানে যে কেউ তাদের এলাকার নানা সমস্যা নিয়ে কথা বলতে পারে। এতে করে পুলিশ এবং জনগণের মধ্যে একটি আস্থার সেতুবন্ধন তৈরি হয়।  

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। অন্যদের মধ্যে কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন, কাজিপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, কাজিপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন ।  



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান