[১৫৫] সরিষাবাড়ীতে অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

S M Ashraful Azom

 : জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাটারিচালিত অটোরিকশা চাকায় পিষ্ট হয়ে রাফি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ( ২২ মে) উপজেলার ডোয়াইল ইউনিয়নে হাসড়া  মাজালিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

সরিষাবাড়ীতে অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু



নিহতের পরিবার  ও স্থানীয় সুত্র জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে রাফি।সে বাড়ির পাশে ডোয়াইল-মাজালিয়া সড়ক পারাপার হচ্ছিল। 

এ সময় দ্রুত গামী ব্যাটারি চালিত অটোরিকশার নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত শিশুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপতালে প্রেরণ করলে পথিমধ্যে সে মারা যায়। 


এ ব্যাপারে এস, আই শিব্বির আহম্মেদ এ প্রতিবেদক মাসুদুর রহমানকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান