শ্রীমঙ্গলে অবৈধ তেল ও গ্যাস মজুদের দায়ে ২ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

Seba Hot News : সেবা হট নিউজ
0
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা ও বিপুল পরিমাণ গ্যাস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
2 companies fined Tk 1 lakh for illegal oil and gas storage in Srimangal
অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা ও বিপুল পরিমাণ গ্যাস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত

শ্রীমঙ্গলে জ্বালানি তেল ও গ্যাসের অবৈধ মজুদের দায়ে জরিমানা: ২৯ হাজার কেজি গ্যাস জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জ্বালানি তেল (অকটেন, পেট্রোল) ও এলপিজি গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ ও বিক্রির দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার সাতগাঁও পয়েন্ট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। 

জ্বালানি তেল (অকটেন, পেট্রোল) ও এলপিজি গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ ও বিক্রির দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ টাকা জরিমানা
জ্বালানি তেল (অকটেন, পেট্রোল) ও এলপিজি গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ ও বিক্রির দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ টাকা জরিমানা

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানকালে মেসার্স ন্যাশনাল ট্রেডিংয়ের মালিক সুবোধ চন্দ্র সরকারকে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উক্ত প্রতিষ্ঠান থেকে ১৯৭১টি সিলিন্ডারে থাকা মোট ২৯ হাজার ৭২৪ কেজি এলপিজি গ্যাস জব্দ করা হয়। 

শ্রীমঙ্গলে জ্বালানি তেল ও গ্যাসের অবৈধ মজুদের দায়ে জরিমানা: ২৯ হাজার কেজি গ্যাস জব্দ
শ্রীমঙ্গলে জ্বালানি তেল ও গ্যাসের অবৈধ মজুদের দায়ে জরিমানা: ২৯ হাজার কেজি গ্যাস জব্দ

জব্দকৃত এই গ্যাস বর্তমানে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোলায়মান আহমেদের জিম্মায় রাখা হয়েছে।

অন্যদিকে, শান্ত এন্টারপ্রাইজের মালিক শান্ত সরকারকে অবৈধভাবে তেল (অকটেন ও পেট্রোল) মজুদের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত প্রতিষ্ঠানটি ৫ হাজার কেজি অকটেন ও পেট্রোল ক্রয়-বিক্রয়ের সঠিক তথ্য প্রদানে ব্যর্থ হওয়ায় এই দণ্ড প্রদান করা হয়। 

অধিক মুনাফার আশায় সেগুলো অবৈধভাবে মজুদ
অধিক মুনাফার আশায় অবৈধভাবে তেল মজুদ

পর্যালোচনা করে দেখা গেছে, ন্যাশনাল ট্রেডিংয়ের মালিক যমুনা ডিপো থেকে তেল সংগ্রহ করে বর্তমান বাজার মূল্যে বিক্রির নির্দেশনা থাকলেও অধিক মুনাফার আশায় সেগুলো অবৈধভাবে মজুদ করেছিলেন।

দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতিতে এ জাতীয় অসাধু কর্মকাণ্ড রোধে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। ভবিষ্যতে আইন অনুযায়ী জব্দকৃত মালামাল নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

আসছে ডিজিটাল ‘ফুয়েল কার্ড’: জ্বালানি সংকটে গ্রাহকরা যেসব সুবিধা পাবেন
আসছে ডিজিটাল ‘ফুয়েল কার্ড’: জ্বালানি সংকটে গ্রাহকরা যেসব সুবিধা পাবেন
দেশে জ্বালানি সংকটের খবর কি শুধুই গুজব? জানুন মজুদের আসল তথ্য
দেশে জ্বালানি সংকটের খবর কি শুধুই গুজব? জানুন মজুদের আসল তথ্য
৫ ট্রিলিয়ন ডলারের নতুন ফাঁদে আরবরা; তেলের বাজারে ধস ও ট্রাম্পের পিছু হটা
৫ ট্রিলিয়ন ডলারের নতুন ফাঁদে আরবরা; তেলের বাজারে ধস ও ট্রাম্পের পিছু হটা
পারস্য উপসাগর অবরোধের হুমকি ইরানের, ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: খাদের কিনারায় বিশ্ব
পারস্য উপসাগর অবরোধের হুমকি ইরানের, ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: খাদের কিনারায় বিশ্ব
মধ্যপ্রাচ্য যুদ্ধে বৈশ্বিক সংকট: ইরানের প্রতিরোধ তেলের বাজারে অস্থিরতা
মধ্যপ্রাচ্য যুদ্ধে বৈশ্বিক সংকট: ইরানের প্রতিরোধ তেলের বাজারে অস্থিরতা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top