দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিমজ্জিত: ব্যাপক প্রাণহানির শঙ্কা

Seba Hot News : সেবা হট নিউজ
0
রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর দৌলতদিয়া ৩নং ফেরিঘাটে ঢাকাগামী সৌহার্দ পরিবহণের একটি বাস যাত্রীসহ পদ্মা নদীতে তলিয়ে গেছে। ঈদ শেষে কর্মস্থলে ফেরা ৫০-৫২ জন যাত্রীর মধ্যে অনেকেরই সলিল সমাধির আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে।
Passenger bus loses control and sinks into Padma River in Daulatdia: Fear of massive loss of life
দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিমজ্জিত: ব্যাপক প্রাণহানির শঙ্কা



দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস: বহু হতাহতের আশঙ্কা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে নিমজ্জিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়ার ৩নং ফেরিঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 



প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সৌহার্দ পরিবহণ’-এর বাসটি যাত্রীসহ সরাসরি গভীর পানিতে তলিয়ে যায়। এতে বাসের ভেতরে থাকা অসংখ্য যাত্রীর সলিল সমাধির আশঙ্কা করা হচ্ছে।



সৌহার্দ পরিবহণের দৌলতদিয়া ঘাট প্রতিনিধি মনির হোসেন জানান, বাসটিতে চালক ও সহকারীসহ প্রায় ৫০ থেকে ৫২ জন যাত্রী ছিলেন। ঘাটে পৌঁছানোর পর ১০-১২ জন যাত্রী বাস থেকে নিচে নেমে যান। 



অবশিষ্ট প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বাসটি যখন ঢালু অ্যাপ্রোচ সড়ক দিয়ে ফেরিতে ওঠার চেষ্টা করছিল, ঠিক তখনই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বাসটি ফেরিতে না উঠে পাশের গভীর পানিতে পড়ে সম্পূর্ণ তলিয়ে যায়। 

বাসটির যাত্রীদের অধিকাংশই পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরছিলেন।


বাস দুর্ঘটনা নিয়ে আরও পড়ুন

কাজিপুরে বাস দুর্ঘটনায় নিহত চাল ব্যবসায়ীর দাফন সম্পন্ন-ঘাতক বাস থানায়

কাজিপুরে বাস দুর্ঘটনায় নিহত চাল ব্যবসায়ীর দাফন সম্পন্ন-ঘাতক বাস থানায়

কাজিপুরে বাস উল্টে রাস্তার পাশে পড়ে নিহত ১,  নিখোঁজ ১

কাজিপুরে বাস উল্টে রাস্তার পাশে পড়ে নিহত ১, নিখোঁজ ১


দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গোয়ালন্দ ফায়ার সার্ভিস, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, দৌলতদিয়া নৌ পুলিশ এবং স্থানীয় জনতা ট্রলার নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে। তবে পানির গভীরতা ও তীব্র স্রোতের কারণে বাসের অবস্থান শনাক্ত করা এবং ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। 



সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নদী থেকে কোনো যাত্রীকেই জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি। স্বজনদের আহাজারিতে বর্তমানে দৌলতদিয়া ঘাট এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।



স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ঘাটের অ্যাপ্রোচ সড়কগুলো অত্যন্ত ঢালু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই সেখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটে। বিশেষ করে ঈদের এই ফিরতি যাত্রায় অতিরিক্ত যানবাহনের চাপের মধ্যে এমন দুর্ঘটনা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। 


উদ্ধারকারী দলগুলো আধুনিক সরঞ্জাম নিয়ে নিখোঁজ যাত্রীদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে। বাসের ভেতর থেকে কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হলেও প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: বকশীগঞ্জে বিএনপি নেতার মানত পূরণ
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: বকশীগঞ্জে বিএনপি নেতার মানত পূরণ
দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে ভাই-বোনসহ ৪ জনের করুণ মৃত্যু
দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে ভাই-বোনসহ ৪ জনের করুণ মৃত্যু
নড়াইল পুলিশ লাইনসে নারী পুলিশ সদস্যের আত্মহত্যা
নড়াইল পুলিশ লাইনসে নারী পুলিশ সদস্যের আত্মহত্যা
সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা
সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা
জামালপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রিশাদ রেজওয়ান বাবুর ঈদ সামগ্রী বিতরণ
জামালপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রিশাদ রেজওয়ান বাবুর ঈদ সামগ্রী বিতরণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top