![]() |
| রৌমারীতে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত |
রৌমারীতে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা সম্পন্ন
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির (আইডিপি) উপজেলা পর্যায়ের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ব্র্যাকের কুড়িগ্রাম জেলা আঞ্চলিক ব্যবস্থাপক মো. রাজা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন।
সভায় বক্তারা বলেন, ব্র্যাক ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকেই দেশ ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০১৩ সাল থেকে দেশের দুর্গম ও অবহেলিত এলাকার মানুষের জীবন ও জীবিকার মানোন্নয়নে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি (আইডিপি) পরিচালনা করে আসছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ভৌগোলিক, সামাজিক এবং জলবায়ুর কারণে সৃষ্ট প্রতিবন্ধকতার মধ্যে বসবাসরত জনগোষ্ঠীর কাছে গুরুত্বপূর্ণ সেবাসমূহ উদ্ভাবনী, কার্যকরী ও সাশ্রয়ী পদ্ধতিতে পৌঁছে দেওয়া।
অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা কামরুজ্জামান পাইকার, জনস্বাস্থ্য প্রকৌশলী তরিকুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ।
এছাড়াও রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামছুদ্দিন, চর শৌলমারী ইউনিয়নের কাজী আব্দুল আজিজসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং গ্রামের পিছিয়ে পড়া নারী প্রতিনিধিরা সভায় অংশ নেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।