জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে নিজ বাড়িতে চার্জে রাখা অটোরিকশা ধরে বিদ্যুতায়িত হয়ে আবিদা সুলতানা (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মেলান্দহে চার্জে দেওয়া অটোরিকশা স্পর্শ করতেই বিদ্যুতায়িত হয়ে ৬ বছরের শিশুর মৃত্যু
জামালপুরের মেলান্দহে চার্জে দেওয়া অটোরিকশা স্পর্শ করে বিদ্যুতায়িত হয়ে আবিদা সুলতানা নামের ৬ বছর বয়সী এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার বানিপাকুড়িয়া গ্রামে এই করুণ দুর্ঘটনা ঘটে। নিহত আবিদা ওই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে এবং সে স্থানীয় একটি মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্বজনদের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো দুপুরে আবিদার বাবা শফিকুল ইসলাম ঘরের সঙ্গেই নিজ অটোরিকশাটি চার্জে বসিয়ে কেনাকাটা বা কাজের প্রয়োজনে বাড়ি থেকে বের হয়ে যান। এ সময় অসাবধানতাবশত শিশু আবিদা চার্জে থাকা অটোরিকশাটি হাত দিয়ে স্পর্শ করলে মুহূর্তে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে।
পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

মেলান্দহে ফেক আইডির মাধ্যমে অপতথ্য প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মেলান্দহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদ স্মরণে ফুটবল টুর্নামেন্ট

মেলান্দহে সামাজিক অপরাধ নির্মূলে সুশীল সমাজ ও পুলিশের মতবিনিময় সভা

মেলান্দহে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

মেলান্দহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, আহত যোদ্ধাদের সংবর্ধনা


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।