সরিষাবাড়ীতে পেরুয়া নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৬ বছরের শিশুর করুণ মৃত্যু

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর সংবাদদাতা: জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধুদের সাথে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে রাফি মিয়া (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শোকের ছায়া এলাকায়।
A 6-year-old boy tragically died after drowning in Perua River while bathing in Sarishabari.
সরিষাবাড়ীতে পেরুয়া নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৬ বছরের শিশুর করুণ মৃত্যু



সরিষাবাড়ীতে পেরুয়া নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৬ বছরের শিশুর করুণ মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীর শাখা পেরুয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাফি মিয়া (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজপাড় এলাকার গাছবয়ড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশু রাফি ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামের নান্নু মিয়ার ছেলে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক আলী।


মৃত শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জন্মের পর থেকেই রাফি তার নানার বাড়িতে থেকে বড় হচ্ছিল। মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে পেরুয়া নদীতে সমবয়সী বন্ধুদের সাথে গোসল করতে যায় সে। একপর্যায়ে নদীর স্রোতে সবার অগোচরে পানিতে ডুবে যায় রাফি।


সাথে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে পরিবার ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে খোঁজাখুঁজি চালিয়ে তাকে নদী থেকে উদ্ধার করে। দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় শিশুটির পরিবার ও পুরো গাছবয়ড়া গ্রামে শোকের মাতম ছড়িয়ে পড়েছে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

সরিষাবাড়ীতে ডোবার পানি থেকে ফুটবল তুলতে গিয়ে শিশুর মৃত্যু
সরিষাবাড়ীতে ডোবার পানি থেকে ফুটবল তুলতে গিয়ে শিশুর মৃত্যু
সরিষাবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু, আহত ১ হাসপাতালে
সরিষাবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু, আহত ১ হাসপাতালে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top