উল্লাপাড়ায় ‘বর্ষা এবং রবীন্দ্রনাথ’ শিরোনামে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

Seba Hot News : সেবা হট নিউজ
0
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের আয়োজনে 'বর্ষা এবং রবীন্দ্রনাথ' শিরোনামে সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
A delightful cultural evening titled 'Rain and Rabindranath' was held in Ullapara
উল্লাপাড়ায় ‘বর্ষা এবং রবীন্দ্রনাথ’ শিরোনামে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

উল্লাপাড়ায় ‘বর্ষা এবং রবীন্দ্রনাথ’ শিরোনামে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় "বর্ষা এবং রবীন্দ্রনাথ" শিরোনামে এক বর্ণাঢ্য আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় পৌর মিলনায়তনে ‘উল্লাপাড়া রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ’ এই মনোরম সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উল্লাপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ভূঁইয়া।

সরোজ কুমার সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র এম বেলাল হোসেন, উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ, উল্লাপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন রায়, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী রিলা চৌধুরী, রবীন্দ্র সংগীত শিল্পী রাশেদুল হক তুহিন, দৈনিক মানবজমিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি রাজু আহমেদ সাহান, জাতীয় সরেজমিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি মো. আব্দুল হাকিম মানিক, উল্লাপাড়া রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী অশোক কুমার রায় এবং চিত্রকর শাহরিয়ার মোমিনসহ স্থানীয় গুণীজন।

কাজী শওকতের সঞ্চালনায় এবং ওস্তাদ শ্যামল সাহার সংগীত পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় শিল্পী বিন্দু সংগীত, কবিতা আবৃত্তি ও আকর্ষণীয় নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

উল্লাপাড়ায় সিএনজির ধাক্কায় পুলিশ এসপির গাড়িচালক নিহত
উল্লাপাড়ায় সিএনজির ধাক্কায় পুলিশ এসপির গাড়িচালক নিহত
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা: নৃত্যে দেশসেরা উল্লাপাড়ার রাজশ্রী!
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা: নৃত্যে দেশসেরা উল্লাপাড়ার রাজশ্রী!
উল্লাপাড়ায় চাঁদা না দেওয়ায় ওয়েল মিলে হামলা-ভাঙচুর, আহত ৪: ক্যাশ লুটপাটের অভিযোগ
উল্লাপাড়ায় চাঁদা না দেওয়ায় ওয়েল মিলে হামলা-ভাঙচুর, আহত ৪: ক্যাশ লুটপাটের অভিযোগ
উল্লাপাড়ায় শিক্ষক শাহ আলমের অনিয়মের তদন্ত নিয়ে বিতর্ক
উল্লাপাড়ায় শিক্ষক শাহ আলমের অনিয়মের তদন্ত নিয়ে বিতর্ক
উল্লাপাড়ায় ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন: লক্ষ্যমাত্রা ৪ হাজার টনের বেশি
উল্লাপাড়ায় ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন: লক্ষ্যমাত্রা ৪ হাজার টনের বেশি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top