জামালপুরে ইশরাত হত্যা: ব্ল্যাকমেইলিংয়ের জেরে শ্বাসরোধে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

Seba Hot News : সেবা হট নিউজ
0
আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের কলাবাগান গলিতে ইশরাত জাহান নামের এক নারীকে হত্যার রহস্য উন্মোচন করেছে পিবিআই। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত কাউসার আহমেদ খানকে।
Jamalpur Ishrat murder: Murder by strangulation due to blackmail, main accused arrested
জামালপুরে ইশরাত হত্যার রহস্য উন্মোচন: ব্ল্যাকমেইলিংয়ের জেরে শ্বাসরোধে হত্যা, প্রধান আসামি গ্রেফতার



জামালপুরে ইশরাত হত্যার রহস্য উন্মোচন: ব্ল্যাকমেইলিংয়ের জেরে শ্বাসরোধে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

জামালপুর শহরের বহুল আলোচিত গৃহবধূ ইশরাত জাহান (৩৪) হত্যার রহস্য উন্মোচন এবং ঘটনার মূল আসামি কাউসার আহমেদ খানকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।


আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে জামালপুর শহরের বাগেরহাটা এলাকাস্থিত পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত।


পিবিআই জানায়, গত ২৩ আগস্ট (শনিবার) সকালে জামালপুর শহরের পাঁচরাস্তা মোড় এলাকার কলাবাগান গলির একটি পাঁচতলা ভবনের ভাড়া বাসা থেকে ইশরাত জাহানের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইশরাত ও কাউসার স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসায় বসবাস করতেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে তদন্তভার গ্রহণ করে পিবিআই।


তদন্ত ও আসামির তথ্যের বরাত দিয়ে পিবিআই পুলিশ সুপার পংকজ দত্ত জানান, তিন বছর আগে এক মনোহারি দোকানে কেনাকাটার সূত্রে কাউসারের সঙ্গে ইশরাতের পরিচয় হয়। একপর্যায়ে ব্ল্যাকমেইল ও আর্থিক দেনা-পাওনাকে কেন্দ্র করে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।


ঘটনার দিন (২২ আগস্ট রাতে) টাকার দাবিতে বাকবিতণ্ডার একপর্যায়ে ইশরাত কাউসারের স্ত্রীকে ফোন দিয়ে গোপন সম্পর্কের বিষয়টি জানিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ধস্তাধস্তির একপর্যায়ে কাউসার ইশরাতের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান।


পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় পিবিআই সোমবার বিকেলে শহরের বাগেরহাটা এলাকা থেকে অভিযুক্ত কাউসার আহমেদ খানকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে আলোচিত চাচা-ভাতিজা জোড়া খুন মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
জামালপুরে আলোচিত চাচা-ভাতিজা জোড়া খুন মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
জামালপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত, সফল চাষীদের পুরষ্কার বিতরণ
জামালপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত, সফল চাষীদের পুরষ্কার বিতরণ
জামালপুরে ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী পুলিশ হেফাজতে
জামালপুরে ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী পুলিশ হেফাজতে
জামালপুরে গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার
জামালপুরে গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার
জামালপুরে ‘বিসমিল্লাহ ব্যাগ হাউস’-এর যাত্রা শুরু
জামালপুরে ‘বিসমিল্লাহ ব্যাগ হাউস’-এর যাত্রা শুরু

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top