![]() |
| ইসলামপুরে ৯ দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী রাজিবের |
ইসলামপুরে ৯ দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী রাজিবের, স্বজনদের আকুল আকুতি
জামালপুরের ইসলামপুরে নানী বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে ১১ বছর বয়সী শিশু শিক্ষার্থী রাজিব। ঘটনার দীর্ঘ ৯ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ রাজিব ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের কাছিমার চর গ্রামের ইয়াকুবের ছেলে। সে সভার চর জসিবাড়ী মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। নিখোঁজের ঘটনায় ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার চর পুটিমারী ইউনিয়নের চিনার চর গ্রামে নানী বাড়ি থেকে পায়ে হেঁটে মাদরাসার উদ্দেশে রওনা হয় রাজিব। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পায়নি পরিবার।
একমাত্র ছেলেকে হারিয়ে রাজিবের বাবা-মা এখন চরম দিশেহারা ও কান্নায় ভেঙে পড়েছেন।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার পর পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। নিখোঁজ শিক্ষার্থীকে দ্রুত উদ্ধারে পুলিশের বিশেষ টিম কাজ করে যাচ্ছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।