![]() |
| উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার, কানের নতিতে আঘাতের চিহ্ন |
উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার, কানের নতিতে আঘাতের চিহ্ন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বিল থেকে প্রায় ৭০ বছর বয়সী মালা খাতুন নামের এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার নেওয়াগাছা নতুন পাড়া গ্রামসংলগ্ন ‘থলিয়ার বিল’ থেকে মরদেহটি উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ। নিহত মালা খাতুন ওই গ্রামের মৃত আনসার প্রামাণিকের স্ত্রী।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, দুপুরে বিলে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। নিহতের ডান কানের নতিতে আঘাতের একটি চিহ্ন রয়েছে, তবে শরীরের অন্য কোথাও বাহ্যিক কোনো ক্ষতের আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত বলা যাচ্ছে না।
নিহতের ভাই জয়নাল আবেদীন জানান, তাঁর বোন বাড়িতে একা থাকতেন এবং তাঁর সন্তানরা ঢাকায় থাকেন। জীবিকার তাগিদে মালা খাতুন প্রায়ই পার্শ্ববর্তী খাল-বিলে মাছ ধরে বিক্রি করতেন। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাঁরা বিলে বোনের লাশ দেখতে পান। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে স্বজনরাও ধোঁয়াশায় রয়েছেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।