নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু, মিলবে একই ছাদের নিচে পূর্ণাঙ্গ চিকিৎসা

Seba Hot News : সেবা হট নিউজ
0
সেবা ডেস্ক: ঢাকার বাইরে এই প্রথম নোয়াখালীতে চালু হলো ব্র্যাক হেলথকেয়ারের শাখা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ।
BRAC Healthcare begins its journey in Noakhali, providing complete treatment under one roof
সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি, নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু



নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু, মিলবে একই ছাদের নিচে পূর্ণাঙ্গ চিকিৎসা

সারাদেশে সর্বস্তরের মানুষের কাছে সাশ্রয়ী ও উচ্চ মানসম্পন্ন চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার অংশ হিসেবে এবার নোয়াখালীতে যাত্রা শুরু করল ‘ব্র্যাক হেলথকেয়ার’। ঢাকার বাইরে প্রথম জেলা শহর হিসেবে নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের এই ৫ম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

(ads1)

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে নোয়াখালী মাইজদী কোর্টের প্রধান সড়কের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন ৫২৩ নম্বর ভবনে অবস্থিত নতুন এই সেন্টারটির শুভ ফিতা কেটে উদ্বোধন করেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ।


উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ঊর্ধ্বতন পরিচালক ও ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান এবং ব্র্যাক হেলথকেয়ারের প্রধান ড. তৌফিক হাসান সিদ্দিকী।


উদ্বোধনকৃত এই সেন্টারটিতে একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে—ফ্যামিলি ফিজিশিয়ান, ফার্স্ট এইড কেয়ার, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, হেলথ অ্যান্ড ওয়েলনেস, নিউট্রিশন, ফিজিওথেরাপি, মেন্টাল হেলথ কাউন্সেলিং, ডেন্টাল কেয়ার, উন্নত ডায়াগনস্টিক সেন্টার এবং ন্যায্যমূল্যের আধুনিক মডেল ফার্মেসি। এর পাশাপাশি হোম সার্ভিস হিসেবে টেলিমেডিসিন, বাড়ি থেকে সরাসরি ল্যাব নমুনা সংগ্রহ ও হোম ডেলিভারিতে ওষুধ পৌঁছানোর সুব্যবস্থা রাখা হয়েছে।


আরও পড়ুন:


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তামারা হাসান আবেদ বলেন, "স্বাস্থ্যসেবা হতে হবে সবার জন্য সহজলভ্য, সাধ্যের মধ্যে এবং মানবিক। এই বিশ্বাস থেকেই ২০২৩ সালে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু হয়েছিল। নোয়াখালীতে শাখার সূচনা কেবল নতুন একটি সেন্টার নয়, ঢাকার বাইরের সাধারণ মানুষের দোরগোড়ায় বিশ্বস্ত ও আন্তর্জাতিক মানের মানবিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার নতুন অধ্যায়ের সূচনা।"


ব্র্যাক এন্টারপ্রাইজেসের ঊর্ধ্বতন পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, "আমরা শুধু বাণিজ্যিক চিকিৎসাসেবা দিই না; বরং ভালোবাসা ও শ্রদ্ধাবোধের সঙ্গে রোগী-কেন্দ্রিক সেবা নিশ্চিত করাই আমাদের মূল ব্রত।"

(ads2)

উল্লেখ্য, ২০২৩ সালে ঢাকার মিরপুরে প্রথম শাখার যাত্রা শুরু করার পর উত্তরা, সিদ্ধেশ্বরী ও বাড্ডায় কার্যক্রম সম্প্রসারণ করে ব্র্যাক হেলথকেয়ার। প্রতিষ্ঠালগ্ন থেকে মাত্র ৩ বছরে সাড়ে ৪ লাখের বেশি রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে প্রতিষ্ঠানটি, যেখানে রোগীদের সন্তুষ্টির হার ৯১ শতাংশের বেশি। বর্তমানে রোগীরা 'ব্র্যাক হেলথকেয়ার' স্মার্টফোন অ্যাপের মাধ্যমে যেকোনো সময় বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ও মেডিকেল হিস্ট্রি দেখতে পারছেন।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

রৌমারীতে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
রৌমারীতে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ইসলামপুরে যমুনার দূর্গম চরাঞ্চল মন্নিয়ার চরে ব্রাকের নতুন শাখা উদ্বোধন
ইসলামপুরে যমুনার দূর্গম চরাঞ্চল মন্নিয়ার চরে ব্রাকের নতুন শাখা উদ্বোধন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top