![]() |
| রৌমারী ও রাজিবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও সেবা কুঞ্জের উদ্বোধন করলেন জেলা প্রশাসনের কর্মকর্তা |
রৌমারী ও রাজিবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও সেবা কুঞ্জের উদ্বোধন করলেন জেলা প্রশাসনের কর্মকর্তা
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পঞ্চমীতে কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজিবপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের প্রতিনিধি ও শীর্ষ কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ।
(ads1)
গতকাল বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ছাড়াও তিনি স্থানীয় অফিস স্টাফদের সঙ্গে বিভিন্ন দাপ্তরিক বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। এ ছাড়া তিনি রৌমারী উপজেলা ভূমি অফিসের নবনির্মিত ‘সেবা কুঞ্জ’-এর শুভ উদ্বোধন করেন।
আরও পড়ুন:
- নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু, মিলবে একই ছাদের নিচে পূর্ণাঙ্গ চিকিৎসা
- শিক্ষার্থীদের ভুয়া স্লোগানের মুখে না ঢুকেই ফিরলেন জামালপুর নার্সিং কলেজের অধ্যক্ষ
- শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন মোতায়েন, মন্ডপ পরিদর্শন!
- জামালপুরে তামাকমুক্ত দিবস পালিত: ই-সিগারেট ও ভেপ নিষিদ্ধের দাবি
- মেলান্দহে নজরুলবর্ষ উদযাপিত: শিক্ষা উপকরণ, অর্থ ও ঢেউটিন বিতরণ
পরিদর্শনকালে রৌমারী ও রাজিবপুর উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশে অন্নপূর্ণা দেবনাথ বলেন, "বাংলাদেশের সকল মানুষের মধ্যে চিরায়ত একটি আনন্দঘন সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে দেশকে অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। শারদীয় এই উৎসবে মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা ও পূজার আনন্দ সর্বস্তরে ছড়িয়ে পড়তে হবে।"
(ads2)
তিনি আরও কঠোর নির্দেশনা দিয়ে বলেন, "সরকারের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়েছে। এই নিরাপত্তা বলয় রক্ষায় আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কোনো মণ্ডপে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সর্বদা সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। মনে রাখবেন, প্রশাসন আপনাদের সবসময় পাশে রয়েছে।"
এ সময় তাঁর সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান, রৌমারী বাজার কেন্দ্রীয় দুর্গাপূজা মণ্ডপের সভাপতি শ্রী প্রদীপ কুমার সাহা, নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রিমা আক্তার, রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, মহিলা দলের আহ্বায়ক জেসমিন আক্তার শিল্পীসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।