![]() |
| ইসলামপুরে দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও হরিজন সম্প্রদায়ের মাঝে নতুন বস্ত্র বিতরণ |
ইসলামপুরে দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও হরিজন সম্প্রদায়ের মাঝে নতুন বস্ত্র বিতরণ
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে জামালপুরের ইসলামপুরে অসহায়, দরিদ্র হিন্দু পরিবার, বয়স্ক নারী ও হরিজন সম্প্রদায়ের মানুষের মাঝে নতুন বস্ত্র উপহার দেওয়া হয়েছে।
(ads1)
গতকাল বুধবার (১৪ অক্টোবর) রাতে ইসলামপুর রেলস্টেশন সংলগ্ন নিজ কার্যালয়ে সাবেক সংসদ সদস্য আলহাজ সুলতান মাহমুদ বাবুর নির্দেশনায় এই মানবিক সহায়তা কর্মসূচি আয়োজন করেন ইসলামপুর পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান।
আরও পড়ুন:
- রৌমারী ও রাজিবপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসনের কর্মকর্তা
- নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু, মিলবে একই ছাদের নিচে পূর্ণাঙ্গ চিকিৎসা
- শিক্ষার্থীদের ভুয়া স্লোগানের মুখে না ঢুকেই ফিরলেন জামালপুর নার্সিং কলেজের অধ্যক্ষ
- শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন মোতায়েন, মন্ডপ পরিদর্শন!
- জামালপুরে তামাকমুক্ত দিবস পালিত: ই-সিগারেট ও ভেপ নিষিদ্ধের দাবি
অনুষ্ঠানে পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান উপস্থিত অসহায় মানুষের হাতে পূজার নতুন পোশাক তুলে দেন। এ সময় উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমতসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, কেবল ধর্মীয় উৎসবের দিনগুলোতেই নয়, বরং এলাকার যেকোনো মানুষের বিপদ-আপদে সবসময় পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তরুণ সমাজসেবক মাহমুদুল হাসান। সামাজিকভাবে বিভিন্ন অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার পাশাপাশি অবহেলিত হরিজন ও দুস্থ মানুষের সেবায় তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
(ads2)
নিজের মানবিক কাজের অনুভূতি ব্যক্ত করে পৌর বিএনপি নেতা মাহমুদুল হাসান বলেন, "মানুষের বিপদে পাশে থেকে সাহায্য-সহযোগিতা করার প্রেরণা আমি আমার পরিবার থেকেই পেয়েছি। সমাজে কাজ করতে গেলে ভুলত্রুটি হওয়া স্বাভাবিক, তবে নিজের অবস্থানকে কখনোই অসৎ কাজে ব্যবহার করিনি। একজন সাধারণ নাগরিক হিসেবে এলাকার সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।" এ সময় তিনি স্থানীয় উন্নয়ন ও জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।