![]() |
| শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মন্ডপ পরিদর্শন! |
দুর্গাপূজা ঘিরে জামালপুরে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মণ্ডপ পরিদর্শন
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সম্পূর্ণ অপ্রীতিকর ঘটনা মুক্ত, নির্বিঘ্ন ও সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে উদযাপনের লক্ষ্যে জামালপুরে মাঠপর্যায়ে কঠোর নিরাপত্তামূলক টহল শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (জামালপুর ৩৫ বিজিবি)।
(ads1)
এ উপলক্ষে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন দায়িত্বপূর্ণ এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিজিবির পক্ষ থেকে জামালপুর জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনকালে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান মণ্ডপের সার্বিক চিত্র ঘুরে দেখেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির দায়িত্বশীল প্রতিনিধি ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মণ্ডপগুলোর নিরাপত্তার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান সাংবাদিকদের জানান, "৩৫ বিজিবির আওতাধীন এলাকাগুলোতে দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে ৬ প্লাটুন বিজিবি সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত রয়েছে। বিজিবির নিয়মিত স্ট্রাইকিং ও মোবাইল টহলের পাশাপাশি পূজা মণ্ডপগুলো ঘিরে বিশেষ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।"
(ads2)
তিনি আরও জানান, সনাতন ধর্মাবলম্বীরা যাতে সম্পূর্ণ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে ১০ অক্টোবর থেকেই বিজিবি সদস্যরা মাঠে সতর্ক টহল কার্যক্রম পরিচালনা করছেন এবং পূজার সার্বিক আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত এই সহযোগিতা অব্যাহত থাকবে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।