রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ সন্ত্রাস বিরোধী এক অভিযান চালিয়ে নগরীর হাদিরমোড় বৌবাজার এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতের নাম শাকিলা আক্তার পপি (২০)। সে রাজশাহী জেলার চারঘাট উপজেলার মারিয়া তাতারপুর গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী।
রাজশাহী মহানগর ডিবির সহকারি কমিশনার ইফতি খায়ের আলম জানান, শুক্রবার সকাল ৯টায় ডিবির একটি দল অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করে।
তিনি জানান, গ্রেপ্তারকৃত নারী ও তাঁর স্বামী দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল। এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে।