খালেদা বিদ্যুৎ নয় জঙ্গি উৎপাদন করেছেন: ইনু

S M Ashraful Azom
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া বিদ্যুৎ উৎপাদন না করে জঙ্গি উৎপাদন করেছেন। আর শেখ হাসিনার সরকার জঙ্গি দমন করে বিদ্যুৎ উৎপাদন করছেন। ভবিষ্যতে বাংলাদেশে জঙ্গি থাকবেনা বিদ্যুৎ থাকবে। এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ, জাসদ এবং মহাজোটের ঐক্যের কারণে। এই ঐক্য অটুট থাকবে।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা পরিষদ প্রাঙ্গণে বিপ্লবী বাঘা যতীনের শততম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেয়ার আগে ভেড়ামারা নিজ ইউনিয়নের চারটি গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নসহ বিভিন্ন দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো হবে কি না, এটা একটা প্রস্তাব। এই প্রস্তাব কার্যকর করার জন্য পরীক্ষা-নিরীক্ষার সময় দিতে হবে। সেটা না করে শিক্ষকেরা ক্লাস বর্জন করছেন, এটা ঠিক নয়। ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী বাঘা যতীনের মৃত্যু শতবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে দুপুরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মন্ত্রী।

শিক্ষকদের প্রস্তাবটি নিয়ে সরকারকে ভাববার সময় দেয়ার আহ্বান জানিয়ে শিক্ষকদের শিক্ষাঙ্গনে লেখাপড়ার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তথ্যমন্ত্রী। নিজের দল জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) নিয়ে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ নেতাদের মন্তব্যের বিষয়ে হাসানুল হক ইনু বলেন, দেশে জঙ্গিবাদ থাকবে না। তাই অনেক চিন্তা-ভাবনা করে ভয়াবহ জঙ্গিবাদকে মোকাবিলা করতে ঠান্ডা মাথায় জাসদ ও আওয়ামী লীগকে নিয়ে মহাজোট গঠন করা হয়েছে। এ সময় জাসদ, আওয়ামী লীগ ও রাজনীতির পূর্বাপর বিশ্লেষণ না করে হাটে-ঘাটে যারা অন্তঃকলহে লিপ্ত আছেন, তারা মূলত খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করছেন।

তিনি বলেন, রজনীতির পূর্বাপর বিশ্লেষণ সাপেক্ষে, আওয়ামী লীগের পূর্বাপর বিশ্লেষণ সাপেক্ষে এবং জাসদের পূর্বাপর বিশ্লেষণ সাপেক্ষে উভয় দল আমরা ঠান্ডা মাথায় ঐক্য করেছি, আমাদের ভয়াবহ শত্রু জঙ্গিবাদকে মোকাবেলা করার জন্য। যারা হাটে ঘাটে মাঠে বিভিন্ন রকম দলাদলি অন্তঃকলহে লিপ্ত আছেন তারা কার্যত খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করছেন।

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অনারকলি মাহবুব উপস্থিত ছিলেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top