বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা আমান উদয় গ্রেপ্তার, আটক ৫

Seba Hot News : সেবা হট নিউজ
0
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২১৭ বোতল ভারতীয় মদসহ ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উদয় ও আরও চার কারবারিকে আটক করা হয়েছে।
Chhatra Dal leader Aman Uday arrested with 217 bottles of Indian liquor in Bakshiganj, 5 detained
বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা আমান উদয় গ্রেপ্তার, আটক ৫



বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল সাধারণ সম্পাদক আমান উদয় গ্রেপ্তার, আটক ৫

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে ২১৭ বোতল ভারতীয় মদসহ ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয়সহ মোট ৫ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে।

(ads1)

গত শনিবার (২৪ অক্টোবর) রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।


গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১ এর একটি চৌকস দল বৈষ্ণবপাড়া এলাকার সুজাত মিয়ার বাড়িতে আকস্মিক অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ছাত্রদল নেতা আমান উদয়সহ চারজনকে আটক করা হয়। পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়।


আরও পড়ুন:


অভিযানকালে আসামিদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২১৭ বোতল ভারতীয় মদ, মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১৫০ সিসি সুজুকি মোটরসাইকেল এবং অন্যান্য আলামত জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা।


আটককৃত ব্যক্তিরা হলেন—ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় (২৭), বৈষ্ণবপাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭), একই গ্রামের মো. সিফাত (২০), গাজীপুরের মো. রুবেল মিয়া (২৭) এবং নিলক্ষিয়া মির্ধাপাড়া গ্রামের মো. ফুরকান হোসেন (১৯)।


আজ রোববার (২৫ অক্টোবর) দুপুরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আটককৃতদের জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

(ads2)

ঘটনার বিষয়ে জামালপুর পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, "মাদকমুক্ত সমাজ গঠনে জামালপুর জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর। মাদক কারবারি যত প্রভাবশালী বা রাজনৈতিক পদধারীই হোক না কেন, কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ ও এর সঙ্গে জড়িত অপরাধী চক্রকে আইনের আওতায় আনতে আমাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।"

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু
বকশীগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযান, দুই লাখ টাকার মাদকসহ আটক ১
বকশীগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযান, দুই লাখ টাকার মাদকসহ আটক ১
সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সভা
সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সভা
বকশীগঞ্জে গভীর রাতে মাদক সেবনরত অবস্থায় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
বকশীগঞ্জে গভীর রাতে মাদক সেবনরত অবস্থায় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
নৌকার পক্ষে ভোট চাওয়া বকশীগঞ্জের বিএনপি নেতা পেলেন সারের ডিলারশিপ
নৌকার পক্ষে ভোট চাওয়া বকশীগঞ্জের বিএনপি নেতা পেলেন সারের ডিলারশিপ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top