ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিময় পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিময় ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গাপূজা।
Autumn Durga Puja celebrated in Islampur in a peaceful atmosphere with idol immersion
ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিময় পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন



ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিময় পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন

উৎসবমুখর পরিবেশ এবং প্রশাসনের কঠোর ও সুসংহত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জামালপুরের ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

(ads1)

আজ বুধবার (২১ অক্টোবর) সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে মায়ের বিদায়বেলায় বিজয়া দশমীর বিশেষ আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাক-ঢোল, কাঁসর ও শঙ্খধ্বনির আবহে মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি উপচে পড়ে। দেবীর চরণে সিঁদুর পরিয়ে, ধূপ-দীপ ও মোমবাতি জেলে ভক্তরা আগামী দিনের পারিবারিক সুখ, বিশ্বশান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। বিদায়বেলায় মাকে শুভ বিদায় জানাতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে ওঠেন নারী পুণ্যার্থীরা।


উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর ইসলামপুর উপজেলার সর্বমোট ২১টি পূজামণ্ডপে অত্যন্ত আনন্দঘন ও জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।


আরও পড়ুন:


বিকেলের দিকে ঢাক-ঢোলের তালে ও ট্রাকে প্রতিমা সাজিয়ে ইসলামপুর শহরের রেলগেট এলাকা থেকে থানা মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য বিসর্জন শোভাযাত্রা বের করেন সনাতন ধর্মাবলম্বীরা। শোভাযাত্রা শেষে একে একে ভক্তরা বিসর্জনের উদ্দেশে ছুটে যান ব্রহ্মপুত্র নদের ফকিরপাড়া পাইলিং ঘাট, পাথরঘাটা ঘাট, অষ্টমী খাল ও যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে।


পরবর্তীতে আজ ২১ অক্টোবর সন্ধ্যায় ফকিরপাড়া সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ঘাট, পাথরঘাটা অষ্টমী খাল এবং যমুনা নদীর ঘাটে ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা করে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

(ads2)

প্রতিমা বিসর্জন কার্যক্রম পুরোপুরি অনাকাঙ্ক্ষিত অঘটনমুক্ত ও নির্বিঘ্ন রাখতে বিসর্জন ঘাটগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছিল। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি টিম ও অগ্নিনির্বাপক সরঞ্জামাদিসহ দমকল কর্মীরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে ছিলেন।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ইসলামপুরে সাংগঠনিক কাঠামো জোরদারে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা
ইসলামপুরে সাংগঠনিক কাঠামো জোরদারে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা
ইসলামপুরে নৌকাবাইচে জয়ের পরপরই প্রতিযোগীর মৃত্যু, পরিবারে শোকের ছায়া
ইসলামপুরে নৌকাবাইচে জয়ের পরপরই প্রতিযোগীর মৃত্যু, পরিবারে শোকের ছায়া
ইসলামপুরে দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও হরিজন সম্প্রদায়ের মাঝে নতুন বস্ত্র বিতরণ
ইসলামপুরে দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও হরিজন সম্প্রদায়ের মাঝে নতুন বস্ত্র বিতরণ
ইসলামপুরে নির্ধারিত স্থানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন
ইসলামপুরে নির্ধারিত স্থানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন
ইসলামপুরে রঙ-তুলির আঁচড়ে প্রাণবন্ত হচ্ছে দুর্গা প্রতিমা, প্রস্তুতি শেষ পর্যায়ে
ইসলামপুরে রঙ-তুলির আঁচড়ে প্রাণবন্ত হচ্ছে দুর্গা প্রতিমা, প্রস্তুতি শেষ পর্যায়ে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top