ইসলামপুরে নির্ধারিত স্থানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে মহলগিরি একতা বাজারে নির্ধারিত স্থানে গোয়ালেরচর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণকাজ উদ্বোধনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।
Human chain demanding construction of Union Parishad building at designated location in Islampur
ইসলামপুরে নির্ধারিত স্থানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

ইসলামপুরে নির্ধারিত স্থানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

জামালপুরের ইসলামপুর উপজেলার ৪ নম্বর গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরি একতা বাজারে পূর্ব-নির্ধারিত স্থানেই ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের নতুন উন্নয়ন ও নির্মাণকাজ দ্রুত উদ্বোধনের দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ পালন করেছে সর্বস্তরের স্থানীয় এলাকাবাসী।

(ads1)

গত সোমবার (১২ অক্টোবর) বিকেলে গোয়ালেরচর ইউনিয়নবাসীর উদ্যোগে চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত এ ঘণ্টাব্যাপী মানববন্ধনে ইউপি বিএনপি সভাপতি আব্দুল করিম শেখ সভাপতিত্ব করেন।

আরও পড়ুন:

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাজাহান মিয়া, সাবেক ইউপি সদস্য শহিদুল্লাহ শেখ, রিয়াজুল ইসলাম, সাইফুল ইসলামসহ এলাকার বিভিন্ন পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, "বিগত ৬০ বছর পূর্বে যেখানে মূল ইউনিয়ন পরিষদ ভবন প্রতিষ্ঠিত ছিল এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা হয়ে আসছিল, ঠিক সেখানেই নতুন আধুনিক ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের সকল দাপ্তরিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে ভবনটির নির্মাণকাজ উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। অথচ একটি স্বার্থান্বেষী মহল ইউনিয়নের সার্বিক উন্নয়নমূলক কাজকে বাধাগ্রস্ত করতে ভবনটি অন্যত্রে সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র ও টালবাহানা শুরু করেছে।"

(ads2)

বক্তারা ষড়যন্ত্রকারীদের তীব্র প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে কর্তৃপক্ষের নির্ধারিত স্থান অর্থাৎ মহলগিরি একতা বাজারেই নতুন ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের চূড়ান্ত উদ্বোধনের জন্য স্থানীয় উপজেলা প্রশাসন ও উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ইসলামপুরে রঙ-তুলির আঁচড়ে প্রাণবন্ত হচ্ছে দুর্গা প্রতিমা, প্রস্তুতি শেষ পর্যায়ে
ইসলামপুরে রঙ-তুলির আঁচড়ে প্রাণবন্ত হচ্ছে দুর্গা প্রতিমা, প্রস্তুতি শেষ পর্যায়ে
ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ইসলামপুরে আলাই বিলে গোসল করতে নেমে নিখোঁজ শিশু রাতুল
ইসলামপুরে আলাই বিলে গোসল করতে নেমে নিখোঁজ শিশু রাতুল
ইসলামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল
ইসলামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল
ইসলামপুরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
ইসলামপুরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top