ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)।
Drug dealer arrested with 20 kg of marijuana in Islampur
ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার



ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুরের ইসলামপুরে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)।

(ads1)

গতকাল সোমবার (১২ অক্টোবর) বিকেলের দিকে ইসলামপুর পৌর এলাকার গাওকুড়া খালেরপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের দিকনির্দেশনায় ডিবি-১ এর একটি চৌকস দল ইসলামপুর পৌর এলাকার গাওকুড়া খালেরপাড় লতা এলাকার অনুশেখের মনোহারি দোকানের সামনের পাকা রাস্তায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানকালে সন্দেহভাজন আব্দুর রশিদকে আটক করা হয় এবং তাঁর হেফাজত থেকে ২০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃত আব্দুর রশিদ ইসলামপুর উপজেলার পলবান্ধা উজানপাড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-১) মো. শাহীনুর ইসলাম তালুকদার জানান, "এ ঘটনায় ইসলামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।"

(ads2)

মাদক নির্মূলের বিষয়ে জামালপুর জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, "মাদকমুক্ত একটি সুন্দর সমাজ গড়তে জামালপুর জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর। মাদক আমাদের তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। জেলায় কোনো মাদক ব্যবসায়ী ও চোরাচালানের সাথে জড়িত অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। 

আমাদের এই বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।" তিনি আরও বলেন, মাদক নির্মূলে সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানিয়ে তিনি জানান, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ইসলামপুরে আলাই বিলে গোসল করতে নেমে নিখোঁজ শিশু রাতুল
ইসলামপুরে আলাই বিলে গোসল করতে নেমে নিখোঁজ শিশু রাতুল
ইসলামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল
ইসলামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল
ইসলামপুরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
ইসলামপুরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
ইসলামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ইসলামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ইসলামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও দেখে গ্রেফতার ২
ইসলামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও দেখে গ্রেফতার ২

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top