ইসলামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে তীব্র বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।
Chhatra Dal protests against banned Chhatra League's sudden procession in Islampur
ইসলামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ



ইসলামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

জামালপুরের ইসলামপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল বের করার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।


দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৭ অক্টোবর) ভোরের দিকে ইসলামপুর পৌর শহরের বিজয় চত্বর এলাকায় জনশূন্যতার সুযোগ নিয়ে সরকারি ইসলামপুর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. শাওন সরকারের নেতৃত্বে সংগঠনটির কয়েকজন নেতা-কর্মী একটি সংক্ষিপ্ত ঝটিকা মিছিল বের করেন। পরে সেই মিছিলের ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।


নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এমন আকস্মিক মহড়ার খবর ছড়িয়ে পড়লে বিকেলে ইসলামপুর পৌর শহরে তাৎক্ষণিক রাজপথে নেমে আসে স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা। ইসলামপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে একটি প্রদীপ্ত বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্বর মোড়ে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।


পথসভায় বক্তব্য দেন ছাত্রদল নেতা জুবায়ের উদয়। বক্তব্যে তিনি নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শান্ত ইসলামপুরকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে। একই সাথে তিনি মিছিলে অংশ নেওয়া চিহ্নিত সকল আসামিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।


এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ভিডিও ফুটের দেখে ইতিমধ্যে অভিযান চালিয়ে উপজেলার নোয়ারপাড়া এলাকা থেকে নোয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোফাশেরুল ইসলাম নিশাদ এবং ছাত্রলীগকর্মী মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করে গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ইসলামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও দেখে গ্রেফতার ২
ইসলামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও দেখে গ্রেফতার ২
ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
কমরেড মনজুরুল আহসান খানের জন্মদিনে ১ হাজার মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু সেবা
কমরেড মনজুরুল আহসান খানের জন্মদিনে ১ হাজার মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু সেবা
ইসলামপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫ দোকান
ইসলামপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫ দোকান
বকশীগঞ্জে কৃষকদের বরাদ্দের সার পাচারের সময় ৭ বস্তা জব্দ
বকশীগঞ্জে কৃষকদের বরাদ্দের সার পাচারের সময় ৭ বস্তা জব্দ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top