বকশীগঞ্জে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

Seba Hot News : সেবা হট নিউজ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ৩৫ বিজিবি। যার বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা।
Indian liquor worth Tk 1.6 million seized in BGB operation in Bakshiganj
বকশীগঞ্জে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ



জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৬ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় মদ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। 


বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এই মাদকের চালান জব্দ করা হয়।


জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৫ বিজিবির অধীনস্থ সাতানিপাড়া বিওপির একটি বিশেষ টহল দল বৈষ্ণবপাড়া এলাকার ১০৮৯ নম্বর আন্তর্জাতিক মূল পিলারের কাছাকাছি এলাকায় অভিযান চালায়। 


আরও পড়ুন:


এ সময় সীমান্তের একটি বাঁশঝাড়ের পাশে গর্তে লুকিয়ে রাখা অবস্থায় ১০৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। 


তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িত চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।


এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও তৎপরতা জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারিও আরও বাড়ানো হয়েছে।


উদ্ধারকৃত ভারতীয় মদ আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আশিক
বকশীগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আশিক
বকশীগঞ্জে বিলেরপাড় খালের ওপর ব্রিজের দাবিতে ৫৬ বছর ধরে দুর্ভোগে ১৫ হাজার মানুষ
বকশীগঞ্জে বিলেরপাড় খালের ওপর ব্রিজের দাবিতে ৫৬ বছর ধরে দুর্ভোগে ১৫ হাজার মানুষ
জামালপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ
জামালপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ
নবনির্বাচিত পিপি অ্যাডভোকেট মোকাম্মেল হককে বকশীগঞ্জে যুবদলের সংবর্ধনা
নবনির্বাচিত পিপি অ্যাডভোকেট মোকাম্মেল হককে বকশীগঞ্জে যুবদলের সংবর্ধনা
জামালপুর সীমান্তে নিরাপত্তা বাড়াতে সিসি টিভি ও সার্চ লাইট স্থাপন করল বিজিবি
জামালপুর সীমান্তে নিরাপত্তা বাড়াতে সিসি টিভি ও সার্চ লাইট স্থাপন করল বিজিবি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান