![]() |
| নবনির্বাচিত পিপি অ্যাডভোকেট মোকাম্মেল হককে বকশীগঞ্জে যুবদলের সংবর্ধনা |
(ads1)
জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নবনির্বাচিত প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলহাজ্ব মো. মোকাম্মেল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের কার্যালয়ে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শরীফ উদ্দিন শরীফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম প্রিন্স।
নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম ও সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান রিপনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান তালুকদার।
আরও পড়ুন:
- রৌমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগের দুই সহযোগী সংগঠনের নেতা আটক
- রাজধানীতে শুরু হলো দুই দিনব্যাপী জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬
- জামালপুর সীমান্তে নিরাপত্তা বাড়াতে সিসি টিভি ও সার্চ লাইট স্থাপন করল বিজিবি
- জামালপুর সীমান্তে শূন্যরেখায় চার দিন ধরে আটকে সেই নারী, মেলেনি কোনো সমাধান
- জামালপুরে ১ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারি আটক
এ সময় আরও উপস্থিত ছিলেন নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজি, সহসভাপতি আমজাদুল হক সুরুজ, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল আলম হুদা, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মিয়া ও সুরুজ্জামান লিটন।
এছাড়াও বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রবিন ও রাজু আহমেদ, নিলক্ষিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আশিকুল ইসলাম সেলিম, ইউনিয়ন মহিলা দলের সভাপতি দুলি বেগম এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান শান্তসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(ads2)
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত পিপি অ্যাডভোকেট মো. মোকাম্মেল হককে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর নেতৃত্বে জামালপুর জেলা জজ কোর্টে ন্যায়বিচার প্রতিষ্ঠা আরও সুদৃঢ় হবে এবং সাধারণ মানুষ হয়রানিমুক্ত হয়ে সঠিক আইনি সেবা ও ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ পাবে। আলোচনা শেষে স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে নবনির্বাচিত পিপিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।