![]() |
| দেওয়ানগঞ্জে সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ |
(ads1)
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্ত দিয়ে এক নারীকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় এলাকাবাসীর তাৎক্ষণিক প্রতিরোধ ও বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়।
এ ঘটনায় ওই নারী বর্তমানে সীমান্ত শূন্যরেখায় অবস্থান করছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের ১০৭৬ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন:
- কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর ‘স্বর্ণভূমি’
- উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- বকশীগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড
- জামালপুরে বিজিবির বিশেষ অভিযান: ৫ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- বকশীগঞ্জে ষড়যন্ত্রমূলক মাদক মামলায় ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন
স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার সকাল আটটার দিকে ভারতের লুকায়ের চর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৩০ বছর বয়সী এক নারীকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালান।
ওই নারী সীমান্ত পেরিয়ে দেশের ভেতরে প্রবেশের চেষ্টা করার সময় স্থানীয় লোকজনের নজরে আসে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিজিবি সদস্যরা। পরে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর কঠোর বাধায় বিএসএফ তাদের অপচেষ্টা থেকে পিছু হটতে বাধ্য হয়।
তবে ওই নারী বর্তমানে নো মম্যান্স ল্যান্ড বা শূন্যরেখায় অবস্থান করছেন। ঘটনার পর থেকে সীমান্তে বিজিবি ও বিএসএফ উভয় পক্ষের কড়া পাহারা ও অবস্থান জোরদার করা হয়েছে।
(ads2)
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন গণমাধ্যমকে জানান, সকালে এক নারীকে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালানো হলে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি তা জোরালোভাবে প্রতিরোধ করে। বর্তমানে পুশইন ঠেকাতে বিজিবি সদস্যরা সীমান্তে সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছেন। সীমান্ত পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।