জামালপুরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

Seba Hot News : সেবা হট নিউজ
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরে দশম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় মাহমুদুল হাসান শাকিল নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
Youth sentenced to life imprisonment in Jamalpur schoolgirl kidnapping and rape case
জামালপুর জেলা ও দায়রা জজ আদালত



(ads1)

জামালপুরের দেওয়ানগঞ্জে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে মাহমুদুল হাসান শাকিল (২৩) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাঁকে পৃথক দুটি ধারায় মোট ৮ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।


রোববার (১ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন না।


আরও পড়ুন:


মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১২ মে সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার এলাকা থেকে দশম শ্রেণির ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যান শেরপুরের শ্রীবরদী উপজেলার সাতানি মথুরিয়া গ্রামের মাহমুদুল হাসান শাকিল। 


পরবর্তীতে বিভিন্ন স্থানে আটকে রেখে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। ঘটনার ৭ দিন পর গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনে।


এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং ৫ জন সাক্ষীর সাক্ষ্য ও আইনি কার্যক্রম পর্যালোচনা শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় প্রদান করেন।

(ads2)

মামলায় রাষ্ট্রপক্ষে আইনি লড়াই পরিচালনা করেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় পৌর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় পৌর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
দেওয়ানগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযান, ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
দেওয়ানগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযান, ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
দেওয়ানগঞ্জে ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১, সানন্দবাড়ী পুলিশের অভিযান
দেওয়ানগঞ্জে ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১, সানন্দবাড়ী পুলিশের অভিযান
জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলে ও মাদরাসা শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু
জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলে ও মাদরাসা শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু
দেওয়ানগঞ্জ সীমান্তে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ করেছে ৩৫ বিজিবি
দেওয়ানগঞ্জ সীমান্তে ভারতে পাচারকালে ১৩ বস্তা সার জব্দ করেছে ৩৫ বিজিবি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান