![]() |
| মদসহ গ্রেপ্তার বকশীগঞ্জের ছাত্রদল নেতা আমান উদয় পদ থেকে অব্যাহতি |
মদসহ গ্রেপ্তার বকশীগঞ্জের ছাত্রদল নেতা আমান উদয় পদ থেকে অব্যাহতি
জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
(ads1)
আজ সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বকশীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবাইদুল ইসলাম শামীম এবং সদস্য সচিব বায়েজীদ আল আমিন স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বকশীগঞ্জ উপজেলা শাখার অধীনস্থ ১নং ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে সুনির্দিষ্টভাবে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
আরও পড়ুন:
- উৎপাদনে ফেরার দুদিন পরেই গ্যাস সংকটে জামালপুরের যমুনা সার কারখানায় উৎপাদন ফের বন্ধ
- বিদ্যুৎ ঘাটতি পূরণে জামালপুরের মেলান্দহে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সোলার বিদ্যুৎ
- জামালপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড
- বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা আমান উদয় গ্রেপ্তার, আটক ৫
- সীমান্তে নৌকায় থান কাপড়ের বড় চালান জব্দ, বাজারমূল্য ৯০ লাখ টাকা
এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ২১৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ ও একটি ১৫০ সিসি সুজুকি মোটরসাইকেলসহ ছাত্রদল নেতা আমান উল্লাহ উদয়সহ মোট পাঁচজন কারবারিকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে রোববার দুপুরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
মাদক মামলার মতো একটি স্পর্শকাতর অপরাধে দলীয় নেতার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো।
(ads2)
অন্যদিকে আমান উদয় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, চোরাকারবারিদের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই এবং গত এক বছরের মধ্যে তাঁদের সঙ্গে তাঁর কোনো যোগাযোগও হয়নি। নিজের মোবাইল ফোনের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) সংগ্রহ করে যোগাযোগের বিষয়টি যাচাই করার চ্যালেঞ্জও তিনি দিয়েছেন বলে জানা গেছে। আমান উদয়ের আরও দাবি, তিনি এলাকায় চোরাচালান বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্ন সময়ে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। তবে তাঁর এই বক্তব্যের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।