বকশীগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযান, দুই লাখ টাকার মাদকসহ আটক ১

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর সংবাদদাতা: জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৩২ বোতল ভারতীয় মদ ও ইয়াবাসহ ২ লাখ টাকার মাদক জব্দ করা হয়েছে। ঘটনায় মিজানুর রহমান নামের এক যুবককে আটক করেছে বিজিবি।
35 BGB raids at Jamalpur border, 1 arrested with drugs worth Tk 2 lakh
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযান, দুই লাখ টাকার মাদকসহ আটক ১



জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযান, দুই লাখ টাকার মাদকসহ আটক ১

জামালপুর সীমান্তে চোরাচালান ও মাদক নির্মূলে পরিচালিত পৃথক বিশেষ অভিযানে প্রায় দুই লাখ টাকা মূল্যের ১৩২ বোতল ভারতীয় মদ, ইয়াবা ও হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (জামালপুর ৩৫ বিজিবি)। অভিযানে এক চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে।

(ads1)

গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে সীমান্ত এলাকার পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।


আটককৃত যুবকের নাম মিজানুর রহমান (২০)।


বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোপন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে জামালপুর ৩৫ বিজিবির অধীনস্থ ইজলামারী বিওপির সদস্যরা ১০৬৬ নম্বর সীমান্ত পিলারের কাছে জামাই পাড়া এলাকায় এক ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে সীমান্ত পার হয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৮ হাজার টাকা।


আরও পড়ুন:


অপরদিকে, একই রাতে ধানুয়া কামালপুর বিওপির সদস্যরা বকশীগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে পৃথক একটি অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ মিজানুর রহমানকে হাতেনাতে আটক করেন। উদ্ধারকৃত এই মাদকের বাজারমূল্য আনুমানিক ১৮ হাজার টাকা।


ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, "সীমান্তে মাদক অনুপ্রবেশ ও যেকোনো ধরনের চোরাচালান রুখতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।"

(ads2)

তিনি আরও জানান, আজ বুধবার (২১ অক্টোবর) সকালে আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরসহ জব্দকৃত ভারতীয় মদ ও ইয়াবার বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সভা
সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সভা
বকশীগঞ্জে গভীর রাতে মাদক সেবনরত অবস্থায় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
বকশীগঞ্জে গভীর রাতে মাদক সেবনরত অবস্থায় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
নৌকার পক্ষে ভোট চাওয়া বকশীগঞ্জের বিএনপি নেতা পেলেন সারের ডিলারশিপ
নৌকার পক্ষে ভোট চাওয়া বকশীগঞ্জের বিএনপি নেতা পেলেন সারের ডিলারশিপ
বকশীগঞ্জে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বকশীগঞ্জে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বকশীগঞ্জে ঘূর্ণিঝড়ে ভেঙে গেল দরিদ্রের একমাত্র দোকান, আকুতি সহায়তার
বকশীগঞ্জে ঘূর্ণিঝড়ে ভেঙে গেল দরিদ্রের একমাত্র দোকান, আকুতি সহায়তার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top