জামালপুরে তামাকমুক্ত দিবস পালিত: ই-সিগারেট ও ভেপ নিষিদ্ধের দাবি

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে জামালপুর পৌরসভায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ই-সিগারেট ও ভেপিং বন্ধের জোর দাবি জানানো হয়।
Tobacco-Free Day celebrated in Jamalpur: Demand for ban on e-cigarettes and vaping
জামালপুরে তামাকমুক্ত দিবস পালিত: ই-সিগারেট ও ভেপ নিষিদ্ধের দাবি



জামালপুরে তামাকমুক্ত দিবস পালিত: ই-সিগারেট ও ভেপ নিষিদ্ধের দাবি

ই-সিগারেট, ভেপিং ও নিকোটিন পাউচ সম্পূর্ণ নিষিদ্ধ করে শিশু-কিশোর ও উদীয়মান তরুণ প্রজন্মকে তামাকের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষার জোর দাবি জানিয়ে জামালপুরে জাতীয় তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।

(ads1)

গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জামালপুর পৌরসভার মিলনায়তনে ‘স্থানীয় সরকার গাইডলাইন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক গুরুত্ববহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তামাকবিরোধী জোট ও সমাজ উন্নয়ন এবং প্রশিক্ষণ কেন্দ্রের (এসইউটিসি) সহযোগিতায় জামালপুর পৌরসভা এই সভার আয়োজন করে।


আরও পড়ুন:


সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামালপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।


আলোচনা সভায় তামাকজাত পণ্যের ভয়াবহতা তুলে ধরে বক্তারা বলেন, বর্তমান তরুণ প্রজন্মকে লক্ষ্য করে ই-সিগারেট ও ভেপিং বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হচ্ছে। শিশু ও তরুণদের সুরক্ষায় বাংলাদেশে ই-সিগারেট, ভেপ ও নিকোটিন পাউচ অবিলম্বে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করা অত্যন্ত জরুরি।


একই সাথে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের সীমানার মধ্যে সব ধরনের তামাকজাত পণ্য বিক্রি শতভাগ বন্ধ করা, তামাক ও সিগারেট বিক্রির ক্ষেত্রে সাধারণ ব্যবসায়ী থেকে আলাদা ‘পৃথক ট্রেড লাইসেন্স’ প্রথা চালু করা এবং তামাক ব্যবহারে নিরুৎসাহিত করতে পৌরসভার উদ্যোগে একটি শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ ও তদারকি কমিটি গঠনের জোরালো আহ্বান জানান উপস্থিত আলোচকেরা।

(ads2)

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের সভাপতি এম এইচ মজনু মোল্লা, প্রেসক্লাব জামালপুরের সভাপতি মো. মোখলেছুর রহমান লিখন, জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) জামালপুর জেলা শাখার সাংবাদিক তানভীর আহমেদ হীরা, লেখক ও গবেষক মশিউল আলম বাবলু, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, জামালপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শামীমা বেগম রুবি এবং সাংবাদিক মীর জাহাঙ্গীরসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


সভা থেকে তামাকজাত পণ্যের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সব দপ্তরকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ, বাড়ি বাড়ি যাবেন তারা
জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ, বাড়ি বাড়ি যাবেন তারা
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন জামালপুরে সম্পন্ন
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন জামালপুরে সম্পন্ন
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের বাড়ি জামালপুরে
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের বাড়ি জামালপুরে
অনশনের পর জামালপুরে প্রাথমিকে নিয়োগ পেলেন ৪৪ জন, বকশীগঞ্জের ১ জনসহ বাদ ৭
অনশনের পর জামালপুরে প্রাথমিকে নিয়োগ পেলেন ৪৪ জন, বকশীগঞ্জের ১ জনসহ বাদ ৭
জামালপুরে প্রাথমিকে নিয়োগ বঞ্চিত ৫১ শিক্ষকের আমরণ অনশন
জামালপুরে প্রাথমিকে নিয়োগ বঞ্চিত ৫১ শিক্ষকের আমরণ অনশন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top