ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন জামালপুরে সম্পন্ন

Seba Hot News : সেবা হট নিউজ
0
আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত জামালপুর সদরের একই পরিবারের চারজনসহ ৭ জনের নিজ নিজ গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। এলাকায় চলছে শোকের মাতম।
Burial of 7 people killed in Mymensingh road accident completed in Jamalpur
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন জামালপুরে সম্পন্ন



ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন জামালপুরে সম্পন্ন

ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় রাজীব পরিবহনের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত জামালপুরের একই পরিবারের চারজনসহ ৭ জনের জানাজা ও দাফন নিজ নিজ গ্রামে সম্পন্ন হয়েছে।


আজ শনিবার (৩ অক্টোবর) সকালে জামালপুর সদর উপজেলার রানাগাছা ও শরীফপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পৃথক পৃথকভাবে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্বজন ও হাজারো মানুষের অশ্রুসজলে পারিবারিক ও সামাজিক কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন করা হয়।


এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের আইনি প্রক্রিয়া শেষে গতকাল শুক্রবার (২ অক্টোবর) মধ্যরাতে নিহতদের মরদেহ তাঁদের নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। লাশবাহী গাড়ি এলাকায় পৌঁছামাত্রই পরিবার, স্বজন ও স্থানীয়দের আহাজারিতে এক শোকাচ্ছন্ন ও হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।


শনিবার সকালে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামে নিহত রাজমিস্ত্রী মোফাজ্জল হোসেন লেবু (৫০) ও তাঁর বৃদ্ধা মা রাশিদা বেগমের (৭০) জানাজা অনুষ্ঠিত হয়। একই ইউনিয়নের গোড়ারকান্দা গ্রামে মোফাজ্জল হোসেন লেবুর অন্তঃসত্ত্বা মেয়ে মর্জিনা বেগম (২৫) ও তাঁর শিশু সন্তান মিনানের (৫) জানাজা সম্পন্ন হয়। সিএনজি চালক সুজন আলীর (৪৪) মরদেহ গতকাল শুক্রবার রাতে বাড়িতে আনা হলে রাতেই বীর গোবিন্দবাড়ি গ্রামে তাঁর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।


অন্যদিকে, সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের বাদেচান্দি গ্রামে নিহত আক্রাম আলী (৫১) ও তাঁর স্ত্রী মমতা বেগমের (৩৯) জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়েছে। এমন করুণ ট্র্যাজেডিতে পুরো জামালপুরজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে মা, মেয়ে ও নাতিকে গাজীপুরে নিজ কর্মস্থলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রাজমিস্ত্রী মোফাজ্জল হোসেন লেবু। সিএনজিযোগে ময়মনসিংহ পৌঁছে সেখান থেকে বাস ধরার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় পৌঁছালে ঢাকা থেকে জামালপুরগামী বেপরোয়া ‘রাজীব পরিবহন’-এর একটি বাসের সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক ও একই পরিবারের চার সদস্যসহ ৭ জন প্রাণ হারান।


দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার জের ধরে বর্তমানে ঢাকা-জামালপুর রুটে রাজীব পরিবহনের সকল বাস চলাচল বন্ধ রয়েছে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের বাড়ি জামালপুরে
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের বাড়ি জামালপুরে
অনশনের পর জামালপুরে প্রাথমিকে নিয়োগ পেলেন ৪৪ জন, বকশীগঞ্জের ১ জনসহ বাদ ৭
অনশনের পর জামালপুরে প্রাথমিকে নিয়োগ পেলেন ৪৪ জন, বকশীগঞ্জের ১ জনসহ বাদ ৭
জামালপুরে প্রাথমিকে নিয়োগ বঞ্চিত ৫১ শিক্ষকের আমরণ অনশন
জামালপুরে প্রাথমিকে নিয়োগ বঞ্চিত ৫১ শিক্ষকের আমরণ অনশন
জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার-সংবেদনশীল উপস্থাপন বিষয়ক কর্মশালা
জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার-সংবেদনশীল উপস্থাপন বিষয়ক কর্মশালা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top