জাবিপ্রবির সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের ৫ সমঝোতা স্মারক স্বাক্ষর

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর সংবাদদাতা: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও যৌথ গবেষণায় ৫টি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
5 industrial institutions sign MoUs with JU
জাবিপ্রবির সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের ৫ সমঝোতা স্মারক স্বাক্ষর



জাবিপ্রবির সঙ্গে ৫ শিল্পপ্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

শিক্ষার্থীদের শিল্পভিত্তিক দক্ষতা উন্নয়ন, যৌথ গবেষণা পরিচালনা এবং প্রযুক্তির উৎকর্ষ সাধনে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সঙ্গে দেশের ৫টি শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।


আজ শনিবার (৩ অক্টোবর) বেলা সাড় ১১টায় জাবিপ্রবি ক্যাম্পাসে আয়োজিত ‘একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা’ শীর্ষক এক সেমিনারে এই সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. আমির হোসেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আবদুল্লাহ আল-মামুন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক ড. আবদুল মজিদ প্রামাণিক, জাবিপ্রবির কোষাধ্যক্ষ (ট্রেজারার) প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন, সেমিনার আয়োজন কমিটির সদস্য সচিব মোহাম্মদ হাসান এবং জামালপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক।


সেমিনারে শিক্ষক ও শিক্ষার্থীদের শিল্পমুখী প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং উদ্ভাবনী গবেষণার গতি বাড়াতে জাবিপ্রবির সাথে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), ইকোলজিক্যাল সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), ডাটা সফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইন্টিগ্রেটেড অ্যাকুয়াকালচার ফার্ম এবং বায়োজিন কসমেটিক্যালস লিমিটেডের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র হস্তান্তর ও সমঝোতা স্বাক্ষরিত হয়।


উক্ত সেমিনারে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সেমিনার শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

মেলান্দহে জাবিপ্রবিতে মৎস্য সপ্তাহের সমাপনী, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান
মেলান্দহে জাবিপ্রবিতে মৎস্য সপ্তাহের সমাপনী, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান
জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত: রবি সভাপতি, জসিম সম্পাদক
জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত: রবি সভাপতি, জসিম সম্পাদক
জাবিপ্রবি-তে মৎস্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
জাবিপ্রবি-তে মৎস্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার পরিদর্শন করলেন নবাগত ভিসি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার পরিদর্শন করলেন নবাগত ভিসি
জাবিপ্রবির ভিসি-প্রোভিসির পদত্যাগের দাবির কর্মসূচিতে হট্রগোল
জাবিপ্রবির ভিসি-প্রোভিসির পদত্যাগের দাবির কর্মসূচিতে হট্রগোল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top