জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত: রবি সভাপতি, জসিম সম্পাদক

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর সংবাদদাতা: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) সাংবাদিক সমিতির নির্বাচনে মুসলিম ইবনে রবি সভাপতি ও জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
JABIPRABI Journalists Association elections held: Robi president, Jasim editor
জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত: রবি সভাপতি, জসিম সম্পাদক



জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত: রবি সভাপতি, জসিম সম্পাদক

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সাংবাদিক সমিতির নির্বাচন সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মুসলিম ইবনে রবি এবং সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।


আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।


ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে আল শাহরিয়া রোকন, যুগ্ম সম্পাদক পদে নাঈম ইসলাম, কোষাধ্যক্ষ পদে ইকরাম মাহমুদ এবং দপ্তর সম্পাদক পদে মিরাজ হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মিরাজুল ইসলাম, বেলাল হোসাইন ও আহাদুজ্জামান অনন্ত।


বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. সাদিকুর রহমান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন ইইই বিভাগের চেয়ারম্যান ড. সিজার রহমান এবং ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. আতিকুর রহমান। নির্বাচন চলাকালে বিভিন্ন জেলা ও উপজেলার গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জাবিপ্রবি-তে মৎস্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
জাবিপ্রবি-তে মৎস্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার পরিদর্শন করলেন নবাগত ভিসি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার পরিদর্শন করলেন নবাগত ভিসি
জাবিপ্রবির ভিসি-প্রোভিসির পদত্যাগের দাবির কর্মসূচিতে হট্রগোল
জাবিপ্রবির ভিসি-প্রোভিসির পদত্যাগের দাবির কর্মসূচিতে হট্রগোল
জাবিপ্রবিতে আবারো কোটা বিরোধী আন্দোলন
জাবিপ্রবিতে আবারো কোটা বিরোধী আন্দোলন
জাবিপ্রবিতে দুই দিনের ডিবেটিং উৎসব
জাবিপ্রবিতে দুই দিনের ডিবেটিং উৎসব

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top