![]() |
| উল্লাপাড়ায় গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামায়াত কর্মী আটক |
উল্লাপাড়ায় গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামায়াত কর্মী আটক
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দী গ্রামে এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে মো. আসাদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা।
গতকাল রোববার (৩০ আগস্ট) মধ্যরাতে স্থানীয় বাসিন্দারা বন্যাকান্দী গ্রামে ওই গৃহবধূর কক্ষ থেকে দুজনকে আটক করে। এ ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র ও গণ্যমান্য ব্যক্তিরা জানান, আসাদুল ইসলাম এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তিনি জামায়াতের বিভিন্ন কর্মসূচি ও ব্যানারে অংশগ্রহণসহ সম্প্রতি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারপত্র ও পোস্টার টানিয়েছিলেন।
ঘটনার বিষয়ে পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম পিনু জানান, "বিষয়টি আমরা জেনেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে সংগঠন থেকে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।