উল্লাপাড়ায় সিএনজির ধাক্কায় পুলিশ এসপির গাড়িচালক নিহত

Seba Hot News : সেবা হট নিউজ
0
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় রেলওয়ে পুলিশের এসপির (পাকশী) গাড়িচালক কনস্টেবল বশির উদ্দিন নিহত। ঘাতক সিএনজি অটোরিকশা শনাক্তে কাজ করছে হাইওয়ে পুলিশ।
Police SP's driver killed in CNG accident in Ullapara



উল্লাপাড়ায় সিএনজির ধাক্কায় পুলিশ এসপির গাড়িচালক নিহত, ঘাতক গাড়ি শনাক্তে সিসিটিভি উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বশির উদ্দিন (কনস্টেবল) নামের এক রেলওয়ে পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


আজ সোমবার (২৪ আগস্ট) সকালে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকার ওভারব্রিজের পার্শ্বরাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বশির উদ্দিন পাবনার আটঘড়িয়া উপজেলা সদরের আফসার আলীর ছেলে। তিনি রেলওয়ে পুলিশের স্পেশাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসপি-পাকশী)-এর গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে রেলওয়ে পুলিশের এসপি (পাকশী) উল্লাপাড়া উপজেলার রেলওয়ে ওভারব্রিজ এলাকা পরিদর্শনে আসেন। ওই সময় এসপির গাড়ির ড্রাইভার বশির উদ্দিন ও বডিগার্ড পার্শ্বরাস্তায় হাঁটাহাঁটি করছিলেন। এ সময় একটি বেপরোয়া গতির সিএনজি পেছন থেকে এসে কনস্টেবল বশির উদ্দিনকে মারাত্মক ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।


গুরুতর আহত অবস্থায় বশির উদ্দিনকে প্রথমে উল্লাপাড়ার কাওয়াক ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাঁর অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।


হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সার্জেন্ট আতিক হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর পালিয়ে যাওয়া সিএনজি অটোরিকশাটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারে পার্শ্ববর্তী এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনার কাজ চলছে। নিহতের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা: নৃত্যে দেশসেরা উল্লাপাড়ার রাজশ্রী!
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা: নৃত্যে দেশসেরা উল্লাপাড়ার রাজশ্রী!
উল্লাপাড়ায় চাঁদা না দেওয়ায় ওয়েল মিলে হামলা-ভাঙচুর, আহত ৪: ক্যাশ লুটপাটের অভিযোগ
উল্লাপাড়ায় চাঁদা না দেওয়ায় ওয়েল মিলে হামলা-ভাঙচুর, আহত ৪: ক্যাশ লুটপাটের অভিযোগ
উল্লাপাড়ায় শিক্ষক শাহ আলমের অনিয়মের তদন্ত নিয়ে বিতর্ক
উল্লাপাড়ায় শিক্ষক শাহ আলমের অনিয়মের তদন্ত নিয়ে বিতর্ক
উল্লাপাড়ায় ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন: লক্ষ্যমাত্রা ৪ হাজার টনের বেশি
উল্লাপাড়ায় ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন: লক্ষ্যমাত্রা ৪ হাজার টনের বেশি
উল্লাপাড়ায় ঘুমন্ত দম্পতিকে কুপিয়ে হত্যা ও জখম: জমি বিক্রির টাকা না কি পুরনো বিরোধ?
উল্লাপাড়ায় ঘুমন্ত দম্পতিকে কুপিয়ে হত্যা ও জখম: জমি বিক্রির টাকা না কি পুরনো বিরোধ?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top