উল্লাপাড়ায় ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন: লক্ষ্যমাত্রা ৪ হাজার টনের বেশি

Seba Hot News : সেবা হট নিউজ
0
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভ্যন্তরীণ বোরো মৌসুমে ডিজিটাল পদ্ধতিতে ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৩৬ টাকা কেজি দরে ধান ও ৪৯ টাকা দরে চাল কিনছে সরকার।
Paddy and rice collection drive inaugurated in Ullapara: Target is over 4,000 tons
উল্লাপাড়ায় ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন: লক্ষ্যমাত্রা ৪ হাজার টনের বেশি



উল্লাপাড়ায় অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ মে) সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে আর/এস খাদ্য গুদামে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজ, ওসি এলএসডি মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজাদ হোসেন আজাদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহজাহান আলী এবং সাবেক পৌর মেয়র এম বেলাল হোসেন। এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর কৃষকদের কাছ থেকে সম্পূর্ণ স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে ধান সংগ্রহ করা হবে। ‘কৃষি অ্যাপ’-এর মাধ্যমে আবেদন গ্রহণ করে লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের নির্বাচন করা হয়েছে।


সংগ্রহ লক্ষ্যমাত্রা অনুযায়ী, এ বছর উল্লাপাড়া থেকে ৩৬ টাকা কেজি দরে ৩ হাজার ২৮ মেট্রিক টন ধান, ৪৯ টাকা কেজি দরে ৪ হাজার ৩৭৭ মেট্রিক টন চাল এবং ৩৫ টাকা কেজি দরে ৩০ মেট্রিক টন গম সংগ্রহ করবে সরকার।


খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও গম কেনার ফলে তারা ন্যায্যমূল্য পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

উল্লাপাড়ায় ঘুমন্ত দম্পতিকে কুপিয়ে হত্যা ও জখম: জমি বিক্রির টাকা না কি পুরনো বিরোধ?
উল্লাপাড়ায় ঘুমন্ত দম্পতিকে কুপিয়ে হত্যা ও জখম: জমি বিক্রির টাকা না কি পুরনো বিরোধ?
উল্লাপাড়ায় অতিরিক্ত দামে তেল বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা
উল্লাপাড়ায় অতিরিক্ত দামে তেল বিক্রি: ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা
উল্লাপাড়ায় নানার ভিটা দখলে নাতীর হামলা ও ভাঙচুর: ২ স্কুল শিক্ষার্থী আহত
উল্লাপাড়ায় নানার ভিটা দখলে নাতীর হামলা ও ভাঙচুর: ২ স্কুল শিক্ষার্থী আহত
উল্লাপাড়ায় রাস্তার ধার থেকে নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার
উল্লাপাড়ায় রাস্তার ধার থেকে নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার
উল্লাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও মোঃ রায়হানুল ইসলামের মতবিনিময়
উল্লাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও মোঃ রায়হানুল ইসলামের মতবিনিময়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top