জামালপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত

Seba Hot News : সেবা হট নিউজ
0
আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে সামাজিক বৈষম্য ও জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে স্থানীয় সরকার ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ।
Discussion meeting held in Jamalpur to eliminate gender stereotypes
জামালপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত



সামাজিক গণ্ডি ভেঙে এগিয়ে যাওয়ার আহ্বান: জামালপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা

জামালপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে স্থানীয় সরকার ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে জামালপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) জামালপুর জেলা শাখা এই সভার আয়োজন করে।


জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতারের উপস্থিতিতে সভায় বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: ফরিদুজ্জামান, সহকারী পরিচালক সাইফুল ইসলাম খান এবং টিআইবি জামালপুরের এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইন।


সভায় বক্তারা জেন্ডার স্টেরিওটাইপের নেতিবাচক প্রভাব তুলে ধরে বলেন, "আমাদের সমাজে জন্মলগ্ন থেকেই শিশুকে ছেলে বা মেয়ে হিসেবে নির্দিষ্ট আচরণের গণ্ডিতে আটকে দেওয়া হয়। 'ছেলেরা কাঁদবে না' কিংবা 'মেয়েরা শুধু ঘরের কাজ করবে'—এমন শরীরবৃত্তীয় পার্থক্যের ওপর ভিত্তি করে সমাজ যখন নির্দিষ্ট কাজ চাপিয়ে দেয়, তখনই সম্ভাবনার পথ রুদ্ধ হয়।"


বক্তারা আরও যোগ করেন, দেশকে প্রকৃতভাবে এগিয়ে নিতে হলে এই প্রাচীন মানসিকতা পরিবর্তন করা জরুরি। যখন আমরা ভাবি কিছু কাজ শুধু পুরুষের বা কিছু কাজ শুধু নারীর, তখন আমরা সমাজের বড় একটি অংশের মেধাকে নষ্ট করে ফেলি। তাই সমাজ থেকে এই বৈষম্য দূর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।


অনুষ্ঠানে এনটিভির সাংবাদিক আসমাউল আসিফ, ঢাকা পোস্টের সাংবাদিক বাঁধন হোসেন, ভিবিডি জামালপুরের সভাপতি শাহান শাহ শান্ত এবং সাসটেইনেবল ফিউচার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজিবুল ইসলাম সৌরভসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে মাদকবিরোধী অভিযানে ধাওয়া খেয়ে নদে ঝাঁপ: ৪ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
জামালপুরে মাদকবিরোধী অভিযানে ধাওয়া খেয়ে নদে ঝাঁপ: ৪ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
জামালপুরে অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা: চক্রের দুই সদস্য গ্রেফতার
জামালপুরে অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা: চক্রের দুই সদস্য গ্রেফতার
জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি মামলা: জামায়াত নেতা হারুনুর রশীদ গ্রেফতার
জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি মামলা: জামায়াত নেতা হারুনুর রশীদ গ্রেফতার
জামালপুরে এডিট করা কল রেকর্ড প্রচারের প্রতিবাদে শ্রমিকদল সভাপতির সংবাদ সম্মেলন
জামালপুরে এডিট করা কল রেকর্ড প্রচারের প্রতিবাদে শ্রমিকদল সভাপতির সংবাদ সম্মেলন
জামালপুরে মহান মে দিবস উদযাপিত: শ্রমিক অধিকার রক্ষায় গুরুত্বারোপ
জামালপুরে মহান মে দিবস উদযাপিত: শ্রমিক অধিকার রক্ষায় গুরুত্বারোপ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top