বকশীগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আশিক

Seba Hot News : সেবা হট নিউজ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা আশিক মাহমুদ ৫ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন।
Chhatra League leader Ashiq attends father's funeral after being released on parole in Bakshiganj
বকশীগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আশিক



জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতা আশিক মাহমুদ (২৫) প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। 


মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় বকশীগঞ্জ পৌর এলাকার সীমারপাড় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় তিনি অংশ নেন।


পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আশিক মাহমুদ বকশীগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। বাবার মৃত্যুর পর জানাজায় অংশ নেওয়ার সুযোগ চেয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়। 


আবেদনের পরিপ্রেক্ষিতে জামালপুর জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী মঙ্গলবার আশিক মাহমুদকে ৫ ঘণ্টার জন্য জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তির নির্দেশ দেন।


নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১টার দিকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে জামালপুর জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। 


সেখান থেকে সরাসরি বকশীগঞ্জ পৌর এলাকার সীমারপাড় ঈদগাহ মাঠে নিয়ে যাওয়া হলে বিকেল ৩টায় তিনি বাবার জানাজায় শরিক হন। 


জানাজাস্থলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 


জানাজার আগে উপস্থিত সকলের কাছে বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন আশিক মাহমুদ।


আরও পড়ুন:


এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড় এলাকার নিজ বাড়ি থেকে নাশকতার মামলায় আশিক মাহমুদকে গ্রেপ্তার করে পুলিশ। 


পরিবারের সদস্যরা জানান, ছেলে গ্রেপ্তার হওয়ার পর থেকেই তাঁর বাবা চিক্কু মিয়া মানসিকভাবে ভেঙে পড়েন এবং অসুস্থ হয়ে যান। 


চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।


জানাজা ও দাফন প্রক্রিয়া শেষে নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর কড়া নিরাপত্তায় আশিক মাহমুদকে পুনরায় জামালপুর জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে বিলেরপাড় খালের ওপর ব্রিজের দাবিতে ৫৬ বছর ধরে দুর্ভোগে ১৫ হাজার মানুষ
বকশীগঞ্জে বিলেরপাড় খালের ওপর ব্রিজের দাবিতে ৫৬ বছর ধরে দুর্ভোগে ১৫ হাজার মানুষ
জামালপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ
জামালপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ
নবনির্বাচিত পিপি অ্যাডভোকেট মোকাম্মেল হককে বকশীগঞ্জে যুবদলের সংবর্ধনা
নবনির্বাচিত পিপি অ্যাডভোকেট মোকাম্মেল হককে বকশীগঞ্জে যুবদলের সংবর্ধনা
জামালপুর সীমান্তে নিরাপত্তা বাড়াতে সিসি টিভি ও সার্চ লাইট স্থাপন করল বিজিবি
জামালপুর সীমান্তে নিরাপত্তা বাড়াতে সিসি টিভি ও সার্চ লাইট স্থাপন করল বিজিবি
বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগে শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগে শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান