রৌমারীতে ৫ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Seba Hot News : সেবা হট নিউজ
শফিকুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ২৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত বীজ ও সার বিতরণ করা হয়েছে।
Free fertilizer and seeds distributed among 5,000 marginal farmers in Roumari
রৌমারীতে ৫ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ



কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৫ হাজার ২৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 


রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হয়।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান।


আরও পড়ুন:


উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, জামায়াতের উপজেলা আমির হায়দার আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল হাশেম, জিয়াউর রহমান জিয়া ও বাবুল আক্তারসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।


সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচির ফলে প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ অনেকাংশে কমে আসবে। 

এর মাধ্যমে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি ফসল উৎপাদনে আরও বেশি আত্মনির্ভরশীল হয়ে উঠবেন।



সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এসব উপকরণ বিতরণ করা হবে। 


প্রণোদনার প্যাকেজ অনুযায়ী প্রতিটি কৃষককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি চিনা বাদাম বীজ, ২ কেজি অড়হর বীজ, ১০ কেজি ডিএপি (DAP) এবং ১০ কেজি এমওপি (MOP) সার প্রদান করা হয়।


বিতরণ অনুষ্ঠানে কঠোর হুঁশিয়ারি দিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান, সরকারের দেওয়া এই প্রণোদনার সার ও বীজ বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো কৃষক বা অসাধু চক্র যদি এই প্রণোদনার উপকরণ বিক্রির চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলক ও চাঁনমারির গুলির চিহ্ন মুছে ফেলার চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন
রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলক ও চাঁনমারির গুলির চিহ্ন মুছে ফেলার চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন
রৌমারীতে শহীদ মিনারের পাশে বীর মুক্তিযোদ্ধাদের নামপ্লেট মুছে ফেলার ঘটনায় ক্ষোভ
রৌমারীতে শহীদ মিনারের পাশে বীর মুক্তিযোদ্ধাদের নামপ্লেট মুছে ফেলার ঘটনায় ক্ষোভ
রৌমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগের দুই সহযোগী সংগঠনের নেতা আটক
রৌমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগের দুই সহযোগী সংগঠনের নেতা আটক
রৌমারীতে ব্রহ্মপুত্র নদে অপরিকল্পিত ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে শত শত পরিবার
রৌমারীতে ব্রহ্মপুত্র নদে অপরিকল্পিত ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে শত শত পরিবার
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ: কর্মহীন ৫ হাজার শ্রমিক, লোকসানে ব্যবসায়ীরা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ: কর্মহীন ৫ হাজার শ্রমিক, লোকসানে ব্যবসায়ীরা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান