![]() |
| রৌমারী উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম মিনু (৫৪) এবং সাবেক উপজেলা শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ আলম (৪৮) কে আটক করেছে রৌমারী থানা পুলিশ |
(ads1)
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠনের নেতাকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— রৌমারী উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম মিনু (৫৪) এবং সাবেক উপজেলা শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ আলম (৪৮)।
আরও পড়ুন:
- রাজধানীতে শুরু হলো দুই দিনব্যাপী জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬
- জামালপুর সীমান্তে নিরাপত্তা বাড়াতে সিসি টিভি ও সার্চ লাইট স্থাপন করল বিজিবি
- জামালপুর সীমান্তে শূন্যরেখায় চার দিন ধরে আটকে সেই নারী, মেলেনি কোনো সমাধান
- জামালপুরে ১ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারি আটক
- জামালপুরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত জাইদুল ইসলাম মিনু রৌমারী উপজেলার ভিটাবাড়ি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে এবং শাহ আলম রৌমারী বাজারস্থ এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে।
বিগত সময়ে সংঘটিত বিভিন্ন নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় তাদের সম্পৃক্ততার তথ্যের ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে এই বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।
শুক্রবার রাতে পরিচালিত পৃথক অভিযানে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা। পরবর্তীতে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে তাদের কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
(ads1)
আটকের বিষয়টি নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম গণমাধ্যমকে বলেন, "সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম মিনু ও সাবেক উপজেলা শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ আলমকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।